ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলায় গাজীপুরে গ্রেফতার আরও ২৩ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 185

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুরে গ্রেফতার অভিযানে গতি বেড়েছে। নতুন করে আরও ২৩ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ নিয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে।

মঙ্গলবার (৬ মে) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করে যাচাই-বাছাই শেষে গ্রেফতার দেখানো হচ্ছে।

আরও পড়ুন  খুলনায় সাব্বির হত্যা: মামলার প্রধান আসামি সোহাগ হাওলাদার গ্রেফতার

এর আগে রোববার (৪ মে) রাতে অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করে পুলিশ। পরদিন তাদের মধ্যে ৪৩ জনকে যাচাই শেষে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হামলার ঘটনায় সোমবার (৫ মে) এনসিপি নেতা খন্দকার আল আমিন বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক মন্ত্রী মোজাম্মেল হক, জাহিদ ফারুক রাসেল, রুমানা টুসি, জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজ ও সাধারণ সম্পাদক নাসির মোড়লসহ মোট ১০০ জনের নাম উল্লেখ করা হয়।

মামলার পর রাতভর বিশেষ অভিযানে জিএমপি ৩২ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে ২৩ জনকে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় এবং বাকি ৯ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়।

সব মিলিয়ে গত দুই দিনে গাজীপুর মহানগর এলাকা থেকে মোট ১০২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে জিএমপি।

নিউজটি শেয়ার করুন

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলায় গাজীপুরে গ্রেফতার আরও ২৩ জন

আপডেট সময় ০২:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুরে গ্রেফতার অভিযানে গতি বেড়েছে। নতুন করে আরও ২৩ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ নিয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে।

মঙ্গলবার (৬ মে) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করে যাচাই-বাছাই শেষে গ্রেফতার দেখানো হচ্ছে।

আরও পড়ুন  মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে ভাইরাল আলভিসহ ৪ জন গ্রেফতার