ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

কক্সবাজারে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের বার্ষিক ডিলার কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 156

ছবি সংগৃহীত

দেশজুড়ে বিস্তৃত ডিলার নেটওয়ার্ককে একত্রিত করে কক্সবাজারে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর বার্ষিক ডিলার কনফারেন্স ২০২৫।

একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘রাইজ উইথ স্ট্রেংথ’। দেশের নানা প্রান্ত থেকে আগত ডিলার, সেলস ও মার্কেটিং টিমের সদস্য এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে এই আয়োজন।

আরও পড়ুন  কক্সবাজার বাজার সৈকতে পর্যটকের উচ্ছ্বাস

সম্মেলনে উপস্থিত ছিলেন হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর মি. ট্যারেন্স ওং এবং ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ। তারা ডিলারদের প্রতি প্রতিষ্ঠানটির দৃঢ় নেতৃত্ব, আন্তরিক অঙ্গীকার এবং শ্রদ্ধা প্রদর্শনের বার্তা তুলে ধরেন।

মি. ওং বলেন, “এই সম্মেলন কেবল একটি বার্ষিক আয়োজন নয়, বরং এটি আমাদের সম্মানিত পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মঞ্চ। আমাদের ডিলাররা শুধু সাপ্লাই চেইনের অংশ নন তারা আমাদের কোয়ালিটি, স্ট্রেন্থ এবং উদ্ভাবনের প্রকৃত অংশীদার।”

‘আমাদের ডিলাররাই আমাদের পার্টনার’ এই বার্তার ওপর ভিত্তি করেই সম্মেলনে পারস্পরিক উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি সাফল্যের রূপরেখা তুলে ধরা হয়।

দুইদিনব্যাপী এই আয়োজনজুড়ে ছিল বিভিন্ন সেশনের সমন্বয়ে নির্মাণ খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ ও কৌশলভিত্তিক আলোচনা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তানভীর মনজুর। তিনি বাংলাদেশের নির্মাণ উপকরণ এবং অবকাঠামো উন্নয়নের সম্ভাবনা নিয়ে তার বক্তব্যে গভীর বিশ্লেষণ উপস্থাপন করেন।

ডিলারদের সঙ্গে দীর্ঘমেয়াদি পার্টনারশিপের প্রতি অঙ্গীকারের অংশ হিসেবে সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শীর্ষ ডিলারদের অসাধারণ পারফরম্যান্সের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।

সম্মেলনের শেষ দিন ছিল জমকালো একটি গালা নাইট। সেখানে অতিথিরা বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করার পাশাপাশি মতবিনিময়ে অংশ নেন, যা তাদের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করে তোলে।

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের এই সম্মেলন ছিল পার্টনারশিপ, উদ্ভাবন এবং সম্মিলিত সাফল্যের এক উজ্জ্বল প্রতিফলন। এই আয়োজন ভবিষ্যতে ডিলারদের সঙ্গে আরও দৃঢ়, শক্তিশালী এবং ঐক্যবদ্ধ পথচলার ভিত্তি গড়ে তুলবে বলেই প্রত্যাশা প্রতিষ্ঠানটির।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের বার্ষিক ডিলার কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

দেশজুড়ে বিস্তৃত ডিলার নেটওয়ার্ককে একত্রিত করে কক্সবাজারে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর বার্ষিক ডিলার কনফারেন্স ২০২৫।

একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘রাইজ উইথ স্ট্রেংথ’। দেশের নানা প্রান্ত থেকে আগত ডিলার, সেলস ও মার্কেটিং টিমের সদস্য এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে এই আয়োজন।

আরও পড়ুন  কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে ২০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ৬