ঢাকা ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-সিঙ্গাপুর বৈঠক: স্বাস্থ্যসহ অগ্রাধিকার খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 208

ছবি সংগৃহীত

স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও অর্থনীতির বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছে। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে সিঙ্গাপুরের সহায়তা চেয়েছে ঢাকা।

গত সোমবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  পাকিস্তানের কাছে পরাজয়ে বিশ্বকাপ খেলার কঠিন সমীকরণে বাংলাদেশ

বৈঠকে পররাষ্ট্র সচিব বাংলাদেশের অগ্রাধিকারভিত্তিক খাতগুলোর মধ্যে স্বাস্থ্য, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, বন্দর ও বিমানবন্দর, নগর পরিকল্পনা এবং কৃষিপণ্য প্রক্রিয়াকরণ খাতে সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সময়োপযোগী হবে। তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

বাংলাদেশসহ এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলোর জন্য সুশাসন, উদার বাজারনীতি ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে সিঙ্গাপুর একটি রোল মডেল এ কথা উল্লেখ করে জসিম সিঙ্গাপুরের নেতৃত্বের প্রশংসা করেন।

বাংলাদেশি শ্রমিকদের সিঙ্গাপুরে অবদানের কথা তুলে ধরে পররাষ্ট্র সচিব সে দেশের শ্রমবাজার ব্যবস্থাপনার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশি অভিবাসীদের কল্যাণে সহযোগিতার জন্য সিঙ্গাপুর সরকারকে ধন্যবাদ জানান।

বৈঠকে বাংলাদেশি পণ্যের জন্য সিঙ্গাপুর ও আন্তর্জাতিক বাজারে নতুন সম্ভাবনার কথাও তুলে ধরেন জসিম উদ্দিন। বিশেষ করে ওষুধ, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, সিরামিক, সাইকেল, হোম টেক্সটাইল ও জুতাসহ বিভিন্ন পণ্যের রপ্তানি সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেন।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বালাকৃষ্ণান দুই দেশের মধ্যে দৃঢ় কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক বৈঠক সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে সিঙ্গাপুর বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানায় এবং মানবিক সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-সিঙ্গাপুর বৈঠক: স্বাস্থ্যসহ অগ্রাধিকার খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান

আপডেট সময় ০৮:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও অর্থনীতির বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছে। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে সিঙ্গাপুরের সহায়তা চেয়েছে ঢাকা।

গত সোমবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

আরও পড়ুন  সপ্তাহজুড়ে মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের যে কাজগুলো প্রশংসিত-