ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা মোটামুটি চূড়ান্ত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 197

ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের পথে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, “মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে, এক-দুই মাসের মধ্যে মেডিকেল কলেজ উদ্বোধনের লক্ষ্যে আমরা সকলে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

সোমবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার উন্নয়নসংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় এ কথা বলেন তিনি। সভায় জেলার অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে ভাঙা রাস্তা সংস্কার, কুণ্ডেরবাজার ব্রিজ ও দিঘিরপাড় সেতুর নির্মাণ, মুন্সীগঞ্জ পৌরভবনের পুনর্নির্মাণ, শিল্পকলা একাডেমির উন্নয়ন ও কাটাখালী খাল পুনঃসংস্কারসহ নানা গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন  স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার জন্য ঈদে ১৬ গুরুত্বপূর্ণ নির্দেশনা

সভায় আরও উপস্থিত ছিলেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নৌবাহিনী প্রধান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, গণপূর্ত, সংস্কৃতি ও অর্থ বিভাগের শীর্ষ কর্মকর্তারা, পুলিশ ও প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তা, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান এবং এলজিইডির প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভার বিশেষ আকর্ষণ ছিল ‘প্রত্নকথা’ শিরোনামে একটি তথ্যবহুল ভ্রমণ বইয়ের মোড়ক উন্মোচন। বইটিতে মুন্সীগঞ্জের ৬টি উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থানের পরিচিতি, ইতিহাস ও ছবিসহ বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।

এছাড়া ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখতে প্রকাশ করা হয় ‘২৪ বিপ্লবের সূতিকাগার’ নামক একটি বুকলেট, যেখানে মুন্সীগঞ্জের শহিদদের ছবি ও ঘটনা-প্রবাহের ধারাবাহিক বর্ণনা স্থান পেয়েছে।

জেলা প্রশাসক বলেন, “এই বই ভবিষ্যৎ প্রজন্মের জন্য মুন্সীগঞ্জের ঐতিহ্য ও ইতিহাসের একটি জীবন্ত দলিল হয়ে থাকবে। পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও লাইব্রেরিতে বইটি পাঠানো হবে।”

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. দেওয়ান নিজামউদ্দিন হেলাল জানান, “মুন্সীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপন দীর্ঘদিনের প্রাণের দাবি। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার ওপর চাপ কমবে এবং জেলার স্বাস্থ্যসেবা এক নতুন দিগন্তে পৌঁছাবে।

নিউজটি শেয়ার করুন

মুন্সীগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা মোটামুটি চূড়ান্ত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৭:৫২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

মুন্সীগঞ্জে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের পথে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, “মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে, এক-দুই মাসের মধ্যে মেডিকেল কলেজ উদ্বোধনের লক্ষ্যে আমরা সকলে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

সোমবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার উন্নয়নসংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় এ কথা বলেন তিনি। সভায় জেলার অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে ভাঙা রাস্তা সংস্কার, কুণ্ডেরবাজার ব্রিজ ও দিঘিরপাড় সেতুর নির্মাণ, মুন্সীগঞ্জ পৌরভবনের পুনর্নির্মাণ, শিল্পকলা একাডেমির উন্নয়ন ও কাটাখালী খাল পুনঃসংস্কারসহ নানা গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন  সামাজিক ব্যবসার মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব: ড. মুহাম্মদ ইউনূস