ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডিজিটাল গ্রিন কার্ডে মিলবে মালয়েশিয়ার নির্মাণশ্রমিকদের বেতন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 476

ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় নির্মাণ-খাতে কর্মরত শ্রমিকদের বেতন এখন থেকে ই-ওয়ালেটের মাধ্যমে দেওয়া হবে। সিআইডিবি (কন্সট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড) বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নতুন ডিজিটাল গ্রিন কার্ড চালুর ঘোষণা দেওয়ার পরই এই তথ্য জানা গেছে।

কুয়ালালামপুরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই কার্ডটি শ্রমিকদের ডিজিটাল পরিচয়পত্র হিসেবে কাজ করবে। পাশাপাশি এতে থাকবে ই-ওয়ালেট সুবিধা। এর মাধ্যমে শ্রমিকরা নিরাপদে বেতন গ্রহণ, হাজিরা রেকর্ডসহ অন্যান্য আর্থিক সেবা পরিচালনা করতে পারবেন।

আরও পড়ুন  মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জনশক্তি বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার নান্টা লিঙ্গি বলেন, শ্রমিকদের আর শুধু নগদ অর্থ বা কাগজ-ভিত্তিক নথির ওপর নির্ভর করতে হবে না। তাদের পরিচয়, হাজিরা ও বেতন এখন থেকে ডিজিটালি ব্যবস্থাপনা করা যাবে।

ডিজিটাল গ্রিন কার্ডের অন্যতম বড় সুবিধা হচ্ছে ই-ওয়েজেস ব্যবস্থা। যার মাধ্যমে শ্রমিকদের বেতন ন্যায্য, সময়মতো এবং স্বচ্ছভাবে প্রদান নিশ্চিত করা হবে। বেতন সরাসরি শ্রমিকদের ই-ওয়ালেটে জমা হবে এবং এটি দেশের শ্রম আইন মেনে পরিচালিত হবে।

এই পদক্ষেপ মালয়েশিয়ার নির্মাণ-খাতে শ্রমিক সুরক্ষা ও সুবিধা নিশ্চিতের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ডিজিটাল গ্রিন কার্ডে মিলবে মালয়েশিয়ার নির্মাণশ্রমিকদের বেতন

আপডেট সময় ০২:০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

মালয়েশিয়ায় নির্মাণ-খাতে কর্মরত শ্রমিকদের বেতন এখন থেকে ই-ওয়ালেটের মাধ্যমে দেওয়া হবে। সিআইডিবি (কন্সট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড) বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নতুন ডিজিটাল গ্রিন কার্ড চালুর ঘোষণা দেওয়ার পরই এই তথ্য জানা গেছে।

কুয়ালালামপুরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই কার্ডটি শ্রমিকদের ডিজিটাল পরিচয়পত্র হিসেবে কাজ করবে। পাশাপাশি এতে থাকবে ই-ওয়ালেট সুবিধা। এর মাধ্যমে শ্রমিকরা নিরাপদে বেতন গ্রহণ, হাজিরা রেকর্ডসহ অন্যান্য আর্থিক সেবা পরিচালনা করতে পারবেন।

আরও পড়ুন  মালয়েশিয়ায় 'বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স' চ্যাপ্টার কমিটি ২০২৫’ ঘোষণা