ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

বোয়াও ফোরামে ড. ইউনূস ও চীনা এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ সাক্ষাৎ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 145

ছবি: সংগৃহীত

চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া-২০২৫ এ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও চীনের রপ্তানি-আমদানি (এক্সিম) ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইয়ু’র মধ্যে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার হাইনানের বোয়াও স্টেট গেস্ট হাউজে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। চীনের শক্তিশালী ব্যাংকিং প্রতিষ্ঠান এক্সিম ব্যাংকের পক্ষ থেকে উন্নয়নশীল দেশগুলোর জন্য নানা প্রকল্পে অর্থায়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়, যেখানে বাংলাদেশ অন্যতম অগ্রাধিকার পেতে পারে বলে ইঙ্গিত দেন ব্যাংক চেয়ারম্যান চেন হুয়াইয়ু।

আরও পড়ুন  চীনের কৌশলগত পদক্ষেপ: বোয়িং বর্জন, এয়ারবাসের কাছে অতিরিক্ত ইঞ্জিনের দাবি

অন্যদিকে, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও চীন-বাংলাদেশ সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন। বৈঠকে আঞ্চলিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্য সম্প্রসারণ এবং টেকসই উন্নয়নে পারস্পরিক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।

প্রধান উপদেষ্টা বর্তমানে চারদিনের সরকারি সফরে চীন অবস্থান করছেন। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি হাইনানের কিউনহাই বাও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সফরের অংশ হিসেবে তিনি বোয়াও ফোরামে অংশ নিচ্ছেন, যেখানে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নানা রাষ্ট্রনেতা, নীতিনির্ধারক এবং ব্যবসায়িক প্রতিনিধিরা একত্রিত হয়েছেন।

বোয়াও ফোরাম ফর এশিয়া-কে এশিয়ার ‘দাভোস’ বলা হয়ে থাকে। এই সম্মেলনের মাধ্যেমে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা ও বিনিয়োগ আকর্ষণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম গড়ে উঠেছে।

চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে ড. ইউনূসের এই সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, এই সফরের মাধ্যমে অর্থনৈতিক কূটনীতিতে নতুন গতি সঞ্চার হতে পারে।

নিউজটি শেয়ার করুন

বোয়াও ফোরামে ড. ইউনূস ও চীনা এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ সাক্ষাৎ

আপডেট সময় ১১:৫৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া-২০২৫ এ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও চীনের রপ্তানি-আমদানি (এক্সিম) ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইয়ু’র মধ্যে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার হাইনানের বোয়াও স্টেট গেস্ট হাউজে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। চীনের শক্তিশালী ব্যাংকিং প্রতিষ্ঠান এক্সিম ব্যাংকের পক্ষ থেকে উন্নয়নশীল দেশগুলোর জন্য নানা প্রকল্পে অর্থায়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়, যেখানে বাংলাদেশ অন্যতম অগ্রাধিকার পেতে পারে বলে ইঙ্গিত দেন ব্যাংক চেয়ারম্যান চেন হুয়াইয়ু।

আরও পড়ুন  শুল্কযুদ্ধে নতুন মোড়, চীন-যুক্তরাষ্ট্র আলোচনার বিভ্রান্তি