ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ভোটের বয়স ১৬ ও প্রার্থীতার বয়স ২৩ করার প্রস্তাব এনসিপির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 133

ছবি সংগৃহীত

নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের বয়সসীমা ১৬ বছর এবং প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৩ বছর নির্ধারণের সুপারিশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন ব্যবস্থা সংস্কারে এ প্রস্তাব তারা দেবে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে।

শনিবার (২২ মার্চ) দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কো-অর্ডিনেটর সারোয়ার তুষার। সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয় জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশমালার শিডিউল সাবমিশন ও কমিটির পরিচিতি উপলক্ষে।

আরও পড়ুন  প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ

সারোয়ার তুষার জানান, জাতীয় ঐকমত্য কমিশনের প্রাথমিক সংস্কার প্রস্তাবে প্রার্থীর বয়স ২১ বছর করার কথা বলা হলেও এনসিপি মনে করে, এটি বাড়িয়ে ২৩ বছর করা উচিত। সেই সঙ্গে ভোটার হওয়ার বয়সসীমা কমিয়ে ১৬ বছর করারও দাবি জানাবে তারা।

তিনি বলেন, “এই সময়ের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে তরুণদের হাত ধরে। বিশেষ করে জেনারেশন জেড বা জেন-জিরা এবারের গণজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অথচ, ১৮ বছরের নিচে হওয়ার কারণে তারা আগামীর নির্বাচনে অংশ নিতে পারবে না। এটা বৈষম্যমূলক ও অযৌক্তিক।”

তুষার আরও বলেন, “যেহেতু তারা রাজনৈতিক সচেতনতা ও সামাজিক আন্দোলনে সরব, তাই তাদের মতামত গ্রহণযোগ্য করে তুলতে ভোটাধিকার দেওয়া জরুরি। আমরা বিশ্বাস করি, ১৬ বছর বয়সীরা যথেষ্ট পরিপক্বতা অর্জন করেছে মত প্রকাশের ক্ষেত্রে।”

এনসিপি মনে করছে, নির্বাচন ব্যবস্থায় সময়োপযোগী সংস্কার ছাড়া আগামী দিনের জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য তারা সংশোধিত সুপারিশ তুলে ধরবে আগামীকাল (রবিবার) জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে আয়োজিত মতামত উপস্থাপন পর্বে।

নিউজটি শেয়ার করুন

ভোটের বয়স ১৬ ও প্রার্থীতার বয়স ২৩ করার প্রস্তাব এনসিপির

আপডেট সময় ০৬:১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের বয়সসীমা ১৬ বছর এবং প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৩ বছর নির্ধারণের সুপারিশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন ব্যবস্থা সংস্কারে এ প্রস্তাব তারা দেবে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে।

শনিবার (২২ মার্চ) দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কো-অর্ডিনেটর সারোয়ার তুষার। সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয় জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশমালার শিডিউল সাবমিশন ও কমিটির পরিচিতি উপলক্ষে।

আরও পড়ুন  মুক্তিযুদ্ধের গণহত্যায় সহযোগীদের ভূমিকা স্পষ্ট করা জরুরি: এনসিপি