ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

কাশ্মীরের কাঠুয়ায় তিন যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গভীর ষড়যন্ত্রের সন্দেহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 137

ছবি সংগৃহীত

কাশ্মীরের কাঠুয়া জেলায় তিন যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের (পিএমও) মন্ত্রী জিতেন্দ্র সিংহ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মার্চ বিলওয়ারের লোহাই মালহর এলাকার একটি বিয়ের শোভাযাত্রা থেকে ফেরার পথে নিখোঁজ হন যশ (২০), দর্শন (৪০) এবং বরুণ (১৪)। দুই দিন পর, ৮ মার্চ, তাদের মৃতদেহ একটি নদীতে ভেসে থাকতে দেখা যায়। নিরাপত্তা বাহিনী ড্রোনের মাধ্যমে নদীর উপরে অংশে তাদের মরদেহ শনাক্ত করে উদ্ধার করে।

আরও পড়ুন  কাশ্মীরে পর্যটকদের ওপর গুলি, নিহত অন্তত ২৪

এই ঘটনায় মন্ত্রী জিতেন্দ্র সিংহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বলেন, “বানি এলাকায় সন্ত্রাসীদের দ্বারা তিন যুবকের নৃশংস হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক।” তিনি আরও উল্লেখ করেন, “শান্তিপূর্ণ এই এলাকার পরিবেশ নষ্ট করার পেছনে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে হচ্ছে।”

এদিকে, পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, “কাঠুয়ায় পরিস্থিতি গভীরভাবে উদ্বেগজনক। অল্প সময়ের মধ্যে অন্তত এক ডজন মানুষ জীবন হারিয়েছেন। তারা নিহত হয়েছেন পুলিশের গুলিতে বা গোরক্ষকদের হামলায়। আরও তিনটি মরদেহ পাওয়া গেল, যার মধ্যে ১৪ বছরের নাবালকও রয়েছে। এটা অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিধায়ক রামেশ্বর সিংহ রোববার রাতে বিলওয়ার মহকুমা হাসপাতালে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলে কিছু লোক তাকে হেনস্থা করেন। এছাড়া, ঘটনার প্রতিবাদে বিলওয়ার শহরে সোমবার বন্‌ধ ডাকা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু বলা সম্ভব হয়নি, কারণ তদন্ত চলছে। তবে, স্থানীয়রা এই ঘটনায় সন্ত্রাসী যোগসাজশের সন্দেহ প্রকাশ করেছেন। তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

কাশ্মীরের কাঠুয়ায় তিন যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গভীর ষড়যন্ত্রের সন্দেহ

আপডেট সময় ১১:২৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

কাশ্মীরের কাঠুয়া জেলায় তিন যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের (পিএমও) মন্ত্রী জিতেন্দ্র সিংহ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মার্চ বিলওয়ারের লোহাই মালহর এলাকার একটি বিয়ের শোভাযাত্রা থেকে ফেরার পথে নিখোঁজ হন যশ (২০), দর্শন (৪০) এবং বরুণ (১৪)। দুই দিন পর, ৮ মার্চ, তাদের মৃতদেহ একটি নদীতে ভেসে থাকতে দেখা যায়। নিরাপত্তা বাহিনী ড্রোনের মাধ্যমে নদীর উপরে অংশে তাদের মরদেহ শনাক্ত করে উদ্ধার করে।

আরও পড়ুন  কাশ্মীর সংকটে ট্রাম্পের কাছে হস্তক্ষেপ চাইলেন পাকিস্তানি রাষ্ট্রদূত