ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

দুবাই থেকে স্বর্ণ পাচারের অভিযোগে কন্নড় অভিনেত্রী রান্যা রাও গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 170

ছবি সংগৃহীত

দুবাই থেকে স্বর্ণ পাচারের অভিযোগে ভারতের কন্নড় সিনেমার অভিনেত্রী রান্যা রাওকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ মার্চ টামস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে দুবাই থেকে বেঙ্গালুরু ফিরে আসার পর রান্যা রাওকে আটক করে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। খবর পাওয়ার পর কর্তৃপক্ষ তার উপর নজর রাখছিল এবং বিমানবন্দরে তাকে আটক করা হয়।

আরও পড়ুন  মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের গডফাদার শয়ন গ্রেপ্তার

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, রান্যা রাওকে স্বর্ণে ভরা পোশাক পরিধান করতে দেখা গেছে এবং তার পোশাকের মধ্যে স্বর্ণের বার লুকিয়ে পাচারের চেষ্টা করছেন এমন অভিযোগ রয়েছে। অভিনেত্রী সম্প্রতি মাত্র ১৫ দিনের মধ্যে চারবার দুবাই সফর করেছেন, যা কর্তৃপক্ষের সন্দেহের জন্ম দেয়। রান্যা রাওকে আটক করার পর আরও তদন্ত শুরু করা হয়।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এই অভিনেত্রী তার খ্যাতির প্রভাব ব্যবহার করে কাস্টমস চেক অতিক্রম করতে চেয়েছিলেন। অবতরণের সময় তিনি নিজেকে কর্ণাটকের পুলিশ মহাপরিচালকের মেয়ে দাবি করেছিলেন, এবং পরবর্তীতে স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগও করেছিলেন।

এখন আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে, যাতে জানা যায়, রান্যা রাওয়ের পরিবারের সদস্যরা বা পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা তার এই কর্মকাণ্ড সম্পর্কে জানতেন কিনা, নাকি অভিনেত্রী নিজেকে রক্ষার জন্য বিভ্রান্তি সৃষ্টি করেছিলেন।

এছাড়া, তদন্তকারীরা জানাচ্ছেন, রান্যা রাও একাই এই পাচারের সঙ্গে যুক্ত নাকি দুবাই ও ভারতের মধ্যে বৃহত্তর চোরাচালান নেটওয়ার্কের কোনো অংশ হিসেবে কাজ করেছেন, সেই বিষয়েও তদন্ত চলছে।

রান্যা রাও ২০১৪ সালে ‘মানিক্য’ সিনেমার মাধ্যমে কন্নড় চলচ্চিত্রে পরিচিতি লাভ করেন। সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয়ের মাধ্যমে রাতারাতি তার খ্যাতি বাড়ে। পরে তিনি আরও কয়েকটি দক্ষিণী সিনেমায় কাজ করেন।

নিউজটি শেয়ার করুন

দুবাই থেকে স্বর্ণ পাচারের অভিযোগে কন্নড় অভিনেত্রী রান্যা রাও গ্রেপ্তার

আপডেট সময় ০২:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

দুবাই থেকে স্বর্ণ পাচারের অভিযোগে ভারতের কন্নড় সিনেমার অভিনেত্রী রান্যা রাওকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ মার্চ টামস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে দুবাই থেকে বেঙ্গালুরু ফিরে আসার পর রান্যা রাওকে আটক করে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। খবর পাওয়ার পর কর্তৃপক্ষ তার উপর নজর রাখছিল এবং বিমানবন্দরে তাকে আটক করা হয়।

আরও পড়ুন  ফেনী জেলা আ.লীগের শাহজাহান গ্রেপ্তার