ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ কোস্টগার্ডকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

লন্ডনে ইউক্রেন সংকট নিরসনে ইউরোপীও নেতাদের সম্মেলন, জোটবদ্ধ হওয়ার আহ্বান স্টারমারের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 142

ছবি সংগৃহীত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইউক্রেন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ সম্মেলন শুরু হয়েছে। রবিবার আয়োজিত এই সম্মেলনে অংশ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপের এক ডজনের বেশি দেশের নেতা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সম্মেলনের আয়োজন করেন, যেখানে ইউরোপীয় নেতাদের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সম্মেলনের শুরুতেই স্টারমার বিশ্ব নেতাদের উদ্দেশে বলেন, “হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে যে উত্তপ্ত মুহূর্ত দেখা গেছে, তা কারও কাম্য নয়। এখন আমাদের উচিত দীর্ঘমেয়াদি শান্তির দিকে এগিয়ে যাওয়া।” তিনি জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে ফ্রান্সসহ আরও কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়াবে যুক্তরাজ্য।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব: সম্পদ থাকবে ইউক্রেনের, নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্রের

সম্মেলনে ইউরোপের শক্তিশালী দেশগুলোর পাশাপাশি জার্মানি, ডেনমার্ক, তুরস্ক, রোমানিয়া, ফিনল্যান্ড, পোল্যান্ডসহ অন্যান্য দেশের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুটে এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও যোগ দিয়েছেন।

ন্যাটো প্রধান মার্ক রুটে সম্মেলনের আগে জানান, ইউরোপীয় দেশগুলো তাদের প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করতে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে ইউরোপের দেশগুলোকে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগ করতে হবে।”

এর আগে শনিবার জেলেনস্কিকে যুক্তরাজ্যে স্বাগত জানান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পরে বিকেলে দুজনের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হয়।

লন্ডনের এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ইউরোপের নেতাদের ঐক্যবদ্ধ প্রয়াসের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। ইউক্রেন সংকট সমাধানে এই সম্মেলন কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে অংশগ্রহণকারী দেশগুলোর পরবর্তী পদক্ষেপের ওপর।

নিউজটি শেয়ার করুন

লন্ডনে ইউক্রেন সংকট নিরসনে ইউরোপীও নেতাদের সম্মেলন, জোটবদ্ধ হওয়ার আহ্বান স্টারমারের

আপডেট সময় ১১:৩১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইউক্রেন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ সম্মেলন শুরু হয়েছে। রবিবার আয়োজিত এই সম্মেলনে অংশ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপের এক ডজনের বেশি দেশের নেতা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সম্মেলনের আয়োজন করেন, যেখানে ইউরোপীয় নেতাদের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সম্মেলনের শুরুতেই স্টারমার বিশ্ব নেতাদের উদ্দেশে বলেন, “হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে যে উত্তপ্ত মুহূর্ত দেখা গেছে, তা কারও কাম্য নয়। এখন আমাদের উচিত দীর্ঘমেয়াদি শান্তির দিকে এগিয়ে যাওয়া।” তিনি জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে ফ্রান্সসহ আরও কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়াবে যুক্তরাজ্য।

আরও পড়ুন  ইউক্রেনকে ছাড়াই সৌদি আরবে শান্তি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া!