ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

শিরোপা উৎসবে ব্রাজিল, আর্জেন্টিনাকে হতাশায় ডুবিয়ে শিরোপা জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 210

ছবি সংগৃহীত

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নাটকীয় এক সমাপ্তির মাধ্যমে শিরোপা ঘরে তুলল ব্রাজিল। চূড়ান্ত পর্বের শেষ ম্যাচ পর্যন্ত ব্রাজিল ও আর্জেন্টিনার পয়েন্ট সমান থাকায় শেষ মুহূর্তের রোমাঞ্চে নির্ধারিত হয় চ্যাম্পিয়ন।

রবিবার ভেনেজুয়েলার জোসে অ্যান্তনিও স্টেডিয়ামে চিলির বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নেয় ব্রাজিল। এই জয়ে আর্জেন্টিনাকে শিরোপা দখল করতে হলে দরকার ছিল ৪ গোলের বড় জয়। তবে প্রত্যাশার চাপ সামলাতে পারেনি এচেভেরির দল, উল্টো ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় শিরোপার দৌড় থেকে।

আরও পড়ুন  আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বে শেষ ম্যাচে হার: ইকুয়েডরের কাছে ১-০ গোলে পরাজয়

প্রতিযোগিতার শুরুতে আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়ায় অনেকেই ব্রাজিলকে শিরোপার লড়াই থেকে ছিটকে দিয়েছিলেন। কিন্তু সেই হতাশা পেছনে ফেলে শক্তিশালীভাবে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা।

শেষ ম্যাচে ৭২ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর মাত্র ১৬ মিনিটের ঝড়ে খেলা বদলে দেয় ব্রাজিল। ৭৩ থেকে ৮৮ মিনিটের মধ্যে ডেভিড ওয়াশিংটন, পেদ্রো ও রিকার্ডো ম্যাথিয়াসের দুর্দান্ত তিন গোলে সহজ জয় নিশ্চিত করে তারা।

অন্যদিকে, শিরোপার জন্য মরিয়া আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে যায় প্যারাগুয়ের বিপক্ষে। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ে দলটি, যা তাদের জন্য আরও কঠিন সমীকরণ তৈরি করে। শেষ পর্যন্ত ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত হয়ে স্বপ্নভঙ্গ হয় আকাশী-সাদা শিবিরের।

এই জয়ে ব্রাজিল টানা দ্বিতীয়বার ও সব মিলিয়ে ১৩তমবারের মতো দক্ষিণ আমেরিকার বয়সভিত্তিক চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে, প্রতিপক্ষের হতাশার বিপরীতে উল্লাসে মেতে ওঠে সেলেসাওরা।

নিউজটি শেয়ার করুন

শিরোপা উৎসবে ব্রাজিল, আর্জেন্টিনাকে হতাশায় ডুবিয়ে শিরোপা জয়

আপডেট সময় ১০:২২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নাটকীয় এক সমাপ্তির মাধ্যমে শিরোপা ঘরে তুলল ব্রাজিল। চূড়ান্ত পর্বের শেষ ম্যাচ পর্যন্ত ব্রাজিল ও আর্জেন্টিনার পয়েন্ট সমান থাকায় শেষ মুহূর্তের রোমাঞ্চে নির্ধারিত হয় চ্যাম্পিয়ন।

রবিবার ভেনেজুয়েলার জোসে অ্যান্তনিও স্টেডিয়ামে চিলির বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নেয় ব্রাজিল। এই জয়ে আর্জেন্টিনাকে শিরোপা দখল করতে হলে দরকার ছিল ৪ গোলের বড় জয়। তবে প্রত্যাশার চাপ সামলাতে পারেনি এচেভেরির দল, উল্টো ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় শিরোপার দৌড় থেকে।

আরও পড়ুন  চলতি বছরে এশিয়া-আফ্রিকা সফরে যাচ্ছে আর্জেন্টিনা, থাকছেন লিওনেল মেসিও