ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

ফিলিস্তিনিদের স্থানান্তরে ট্রাম্পের চাপ: কী বলছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ?

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 478

ছবি: সংগৃহীত

গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার জন্য জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাদশাহ আবদুল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন, তার দেশ কোনোভাবেই এই প্রস্তাবে সায় দেবে না।

মঙ্গলবার হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প জর্ডানের বাদশাহকে বোঝানোর চেষ্টা করেন যে গাজার নিয়ন্ত্রণ নিয়ে অঞ্চলটি নতুনভাবে সাজানো হবে। তিনি দাবি করেন, এতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আসবে। তবে বাদশাহ আবদুল্লাহ স্পষ্ট ভাষায় বলেন, ফিলিস্তিনিদের উচ্ছেদ না করেই গাজাকে পুনর্নির্মাণ করা সম্ভব এবং এটিই সবার অগ্রাধিকার হওয়া উচিত।

আরও পড়ুন  নতুন হামলায় গাজায় নিহত ৭৭ ফিলিস্তিনি: নিরাপত্তাহীনতা চরমে

পরে এক্স (সাবেক টুইটার) পোস্টে বাদশাহ লেখেন, “ফিলিস্তিনিদের উচ্ছেদ নয়, বরং গাজার মানবিক সংকট মোকাবিলাই গুরুত্বপূর্ণ। আরব বিশ্ব এ বিষয়ে ঐক্যবদ্ধ।”

তবে জর্ডানের আপত্তি সত্ত্বেও ট্রাম্প জোর দিয়ে বলেন, জর্ডান ও মিশর গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গ্রহণ করতে বাধ্য হবে, কারণ তারা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক সহায়তার ওপর নির্ভরশীল।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প গাজা দখলের পরিকল্পনা প্রকাশ করেন। তার মতে, ফিলিস্তিনিদের অন্য দেশে পুনর্বাসন করেই গাজাকে নতুন করে সাজানো হবে। তবে ট্রাম্পের এই বক্তব্যে আরব বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে।

ফিলিস্তিনিদের উচ্ছেদের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে কিনা, তা সময়ই বলে দেবে। তবে বাদশাহ আবদুল্লাহর দৃঢ় অবস্থান ট্রাম্পের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিনিদের স্থানান্তরে ট্রাম্পের চাপ: কী বলছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ?

আপডেট সময় ১১:৩৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার জন্য জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাদশাহ আবদুল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন, তার দেশ কোনোভাবেই এই প্রস্তাবে সায় দেবে না।

মঙ্গলবার হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প জর্ডানের বাদশাহকে বোঝানোর চেষ্টা করেন যে গাজার নিয়ন্ত্রণ নিয়ে অঞ্চলটি নতুনভাবে সাজানো হবে। তিনি দাবি করেন, এতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আসবে। তবে বাদশাহ আবদুল্লাহ স্পষ্ট ভাষায় বলেন, ফিলিস্তিনিদের উচ্ছেদ না করেই গাজাকে পুনর্নির্মাণ করা সম্ভব এবং এটিই সবার অগ্রাধিকার হওয়া উচিত।

আরও পড়ুন  আহত ফিলিস্তিনিদের জন্য দ্বীপে চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করছে ইন্দোনেশিয়া