ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মক্কাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে: হুতি নেতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

ছবি সংগৃহীত

ইয়েমেনের হুতি আন্দোলনের নেতা আবদুল-মালিক আল-হুতি সৌদি আরবের বিরুদ্ধে পবিত্র নগরী মক্কাকে রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রায় এক ঘণ্টার এক ভাষণে তিনি এ অভিযোগ করেন।

আরও পড়ুন  রাজনৈতিক কোরবানি হয়নি, তাই এবার বড় গরুর বিক্রি কম: প্রাণিসম্পদ উপদেষ্টা

আল-হুতি বলেন, হুতি যোদ্ধাদের বিরুদ্ধে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ তুলছে সৌদি আরব। তবে তার দাবি, ইয়েমেনে নিজেদের রাজনৈতিক ও সামরিক লক্ষ্য পূরণে সৌদি আরবই মক্কাকে ব্যবহার করছে। এ সময় তিনি মুসলিম বিশ্বের প্রতি ইয়েমেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

হুতি নেতা দাবি করেন, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানের ১২তম বছর চলছে। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার মাধ্যমে সৌদি আরব এই সংঘাত শুরু করেছিল বলেও তিনি দাবি করেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে আল-হুতি বলেন, ইয়েমেন আত্মরক্ষার অবস্থানে রয়েছে এবং হুতিদের সামরিক তৎপরতা আত্মরক্ষার অংশ।

তিনি আরও দাবি করেন, ইয়েমেনে সৌদি সামরিক অভিযানের পেছনে যুক্তরাষ্ট্র ও ‘জায়নিস্টরা’ রয়েছে। তাদের চাপেই সৌদি আরব রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

মক্কাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে: হুতি নেতা

আপডেট সময় ১০:১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনের হুতি আন্দোলনের নেতা আবদুল-মালিক আল-হুতি সৌদি আরবের বিরুদ্ধে পবিত্র নগরী মক্কাকে রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রায় এক ঘণ্টার এক ভাষণে তিনি এ অভিযোগ করেন।

আরও পড়ুন  আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে