ঢাকা ০৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 151

ছবি: সংগৃহীত

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর ২০২৫ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধিত সব দলকে অডিট রিপোর্টসহ নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ৭ জুলাই নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

ইসি কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। চলতি বছর ৩১ জুলাই শুক্রবার হওয়ায় দলগুলো পরবর্তী প্রথম কার্যদিবস পর্যন্ত সময় পাবে।

আরও পড়ুন  বাংলাদেশের অর্থনীতির গতিপ্রকৃতিতে মন্দা, মূল্যস্ফীতির ছায়া: বিশ্বব্যাংক

নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আইনের বিধান উল্লেখ করে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে ২০২৫ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব অডিট রিপোর্টসহ নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে সংস্থাটির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি।

নিউজটি শেয়ার করুন

আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে

আপডেট সময় ০৭:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর ২০২৫ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধিত সব দলকে অডিট রিপোর্টসহ নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ৭ জুলাই নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

ইসি কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। চলতি বছর ৩১ জুলাই শুক্রবার হওয়ায় দলগুলো পরবর্তী প্রথম কার্যদিবস পর্যন্ত সময় পাবে।

আরও পড়ুন  মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’