ঢাকা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সৌদি-আমিরাতের সঙ্গে কাজ করতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 55

ছবি সংগৃহীত

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন নিষেধাজ্ঞা ও সামুদ্রিক অবরোধের কারণে ইরানের বাণিজ্যে চাপ বাড়ার মধ্যেই তিনি এ অবস্থানের কথা জানালেন।

পেজেশকিয়ান বলেন, মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে ইরানের রপ্তানি ও আমদানি ৩৫ শতাংশ পর্যন্ত কমে গেছে। তার মতে, এতে সংঘাতের অর্থনৈতিক মূল্য এবং তেহরানের ওপর বাড়তে থাকা নিষেধাজ্ঞার চাপের বিষয়টি স্পষ্ট হচ্ছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত: ইরান

তবে এই চাপের মধ্যেও একটি অন্তর্বর্তী চুক্তি বাস্তবায়নের সময় ইরান প্রায় ৯ কোটি ব্যারেল তেল বিক্রি করেছে বলে জানান ইরানের প্রেসিডেন্ট।

ইরান ও ওমানের মধ্যবর্তী কৌশলগত জলপথটি যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হতো। সংঘাতের সময় ওই পথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

এমন পরিস্থিতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছেন পেজেশকিয়ান। উপসাগরীয় দেশগুলোও যুদ্ধের প্রভাব থেকে নিজেদের বাণিজ্য ও জ্বালানি প্রবাহ সুরক্ষিত রাখার চেষ্টা করছে।

তবে সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করেছে। এর ফলে তেহরান একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ থেকে বঞ্চিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সৌদি-আমিরাতের সঙ্গে কাজ করতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

আপডেট সময় ০১:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন নিষেধাজ্ঞা ও সামুদ্রিক অবরোধের কারণে ইরানের বাণিজ্যে চাপ বাড়ার মধ্যেই তিনি এ অবস্থানের কথা জানালেন।

পেজেশকিয়ান বলেন, মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে ইরানের রপ্তানি ও আমদানি ৩৫ শতাংশ পর্যন্ত কমে গেছে। তার মতে, এতে সংঘাতের অর্থনৈতিক মূল্য এবং তেহরানের ওপর বাড়তে থাকা নিষেধাজ্ঞার চাপের বিষয়টি স্পষ্ট হচ্ছে।

আরও পড়ুন  ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতায় তেহরানে পাক সেনাপ্রধান