ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মার্কিন জ্যেষ্ঠ আইনপ্রণেতাদের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 32

ছবি সংগৃহীত

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জ্যেষ্ঠ মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করে দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সিনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান টম কটন ও সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রজার উইকারের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।

রজার উইকারের সঙ্গে বৈঠকে কমিটির র‍্যাঙ্কিং মেম্বার জ্যাক রিডও উপস্থিত ছিলেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সমন্বয়, প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন  আল-হাইলে দুই দিনের কনস্যুলার ক্যাম্প করবে বাংলাদেশ

এ ছাড়া আঞ্চলিক পরিস্থিতি এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে চলমান বিভিন্ন উদ্যোগ নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

সিনেট আর্মড সার্ভিসেস কমিটির এক মুখপাত্র আল আরাবিয়া ইংলিশকে জানান, কমিটির চেয়ারম্যান রজার উইকার প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে অনুষ্ঠিত আলোচনাকে অত্যন্ত চিন্তাশীল ও বিস্তৃত বলে উল্লেখ করেছেন।

টম কটনের সঙ্গে বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়েছে।

গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার পর ওয়াশিংটনে যান প্রিন্স ফয়সাল।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন তিনি। একই দিন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

মার্কিন জ্যেষ্ঠ আইনপ্রণেতাদের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

আপডেট সময় ০১:২০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জ্যেষ্ঠ মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করে দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সিনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান টম কটন ও সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রজার উইকারের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।

রজার উইকারের সঙ্গে বৈঠকে কমিটির র‍্যাঙ্কিং মেম্বার জ্যাক রিডও উপস্থিত ছিলেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সমন্বয়, প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন  ইরানকে সতর্ক করল সৌদি আরব