ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

মালয়েশিয়ায় অভিবাসন আইনের লঙ্ঘন: ২৩ বাংলাদেশিসহ ২৭৮ অভিবাসী ফেরত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪০:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 363

ছবি: সংগৃহীত

মালয়েশিয়া থেকে ২৩ বাংলাদেশিসহ মোট ২৭৮ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ জানায়, এসব অভিবাসী অভিবাসন আইন লঙ্ঘনের কারণে সাজা ভোগ করেছেন এবং এখন তাদের দেশে পাঠানো হয়েছে।

৯ ফেব্রুয়ারি, রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানায়, অভিবাসীরা পেকান নেনাস বন্দিশিবির থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ টার্মিনাল-২) এবং জোহর বাহরুর স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে তাদের দেশে ফিরে যান।

আরও পড়ুন  বাংলাদেশ থেকে আগামী এক বছরে ৪০ হাজার কর্মী নেবে মালয়ে‌শিয়া : আসিফ নজরুল

ফেরত পাঠানোদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ২৩০ জন ইন্দোনেশীয়, ১৭ জন পাকিস্তানি, ৬ জন ভারতীয়, ১ জন শ্রীলঙ্কান এবং ১ জন সিঙ্গাপুরের নাগরিক রয়েছেন। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এসব ব্যক্তিকে তাদের দেশের দূতাবাসের মাধ্যমে নাগরিকত্ব যাচাইয়ের পর ফেরত পাঠানো হয়েছে। এছাড়া, ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশটির সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় অভিবাসন আইনের লঙ্ঘন: ২৩ বাংলাদেশিসহ ২৭৮ অভিবাসী ফেরত

আপডেট সময় ০১:৪০:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

মালয়েশিয়া থেকে ২৩ বাংলাদেশিসহ মোট ২৭৮ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ জানায়, এসব অভিবাসী অভিবাসন আইন লঙ্ঘনের কারণে সাজা ভোগ করেছেন এবং এখন তাদের দেশে পাঠানো হয়েছে।

৯ ফেব্রুয়ারি, রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানায়, অভিবাসীরা পেকান নেনাস বন্দিশিবির থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ টার্মিনাল-২) এবং জোহর বাহরুর স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে তাদের দেশে ফিরে যান।

আরও পড়ুন  কানাডা-মার্কিন সীমান্তে অবৈধ অভিবাসন মোকাবিলায় নতুন প্রসেসিং সেন্টার