ঢাকা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

ইতালিতে তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 70

ছবি: সংগৃহীত

ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ঘটনার কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে ইতালির পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত কামাল হোসেন, তাঁর স্ত্রী এবং তাঁদের পাঁচ বছর বয়সী কন্যাসন্তান। তাঁদের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়।

আরও পড়ুন  মোজতবা খামেনির মৃত্যুর খবরে কী বললেন ট্রাম্প

হামলায় কামাল হোসেনের ১৮ বছর বয়সী ছেলে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

ইতালির বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার রাতে ওই ফ্ল্যাট থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক সুরতহালের পর তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে তাঁদের মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে রোম পুলিশের বিশেষ শাখা ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বা এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি ইতালির কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

ইতালিতে তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ১১:৪৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ঘটনার কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে ইতালির পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত কামাল হোসেন, তাঁর স্ত্রী এবং তাঁদের পাঁচ বছর বয়সী কন্যাসন্তান। তাঁদের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়।

আরও পড়ুন  সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬