ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

মেক্সিকোতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষ: নিহত কমপক্ষে ৩০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 183

ছবি সংগৃহীত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, তবে নিহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়। স্থানীয় গণমাধ্যম বলছে, সংখ্যা ৩০ ছাড়িয়ে যেতে পারে, যদিও কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তা জানায়নি।

শনিবার সকালে এসকারসেগা শহরের কাছে তাবাসকো ও ক্যানকুনের মধ্যে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে যায়, যা প্রাণহানির সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন  পাকিস্তানে ভয়াবহ বৃষ্টি ও বন্যায় নিহত বেড়ে ১১১, নিখোঁজ বহু পর্যটক

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে, স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে বাসের ধ্বংসাবশেষ ও আগুনে পোড়া দেহাবশেষ দেখা গেছে।

ক্যাম্পেচে রাজ্যের সরকারি সচিব এলিসা হার্নান্দেজ বলেন, “আমাদের কাছে নিহতদের সঠিক সংখ্যা এখনো নেই, তবে পরিস্থিতি অত্যন্ত শোকাবহ।” টাবাসকোর গভর্নর জাভিয়ের মে এক্সে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, দুর্ঘটনার তদন্ত ও সহায়তা কার্যক্রম চালাতে তারা ফেডারেল এবং ক্যাম্পেচে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন।

এদিকে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, তারা তদন্তে সহায়তা করছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, “আমরা আমাদের প্রিয় সহকর্মী, গ্রাহক ও বন্ধুদের হারিয়ে গভীরভাবে শোকাহত।”

নিউজটি শেয়ার করুন

মেক্সিকোতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষ: নিহত কমপক্ষে ৩০

আপডেট সময় ০৭:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, তবে নিহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়। স্থানীয় গণমাধ্যম বলছে, সংখ্যা ৩০ ছাড়িয়ে যেতে পারে, যদিও কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তা জানায়নি।

শনিবার সকালে এসকারসেগা শহরের কাছে তাবাসকো ও ক্যানকুনের মধ্যে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে যায়, যা প্রাণহানির সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন  ওড়না পেঁচিয়ে দুর্ঘটনা, রামপুরায় তরুণীর করুণ মৃত্যু