ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ছত্তিশগড়ে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধ: নিহত ৩৩, উত্তপ্ত মাওবাদী অধ্যুষিত এলাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 184

ছবি সংগৃহীত

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ৩১ মাওবাদী এবং দুই নিরাপত্তা সদস্য। বিজাপুর জেলার দুর্গম জঙ্গলে রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী সিআরপিএফ, ছত্তিশগড় সশস্ত্র পুলিশ এবং কোবরা ইউনিটের যৌথ অভিযানে এই সংঘর্ষ হয়। মাওবাদীদের পাল্টা আক্রমণে দুই নিরাপত্তা সদস্য নিহত হন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

আরও পড়ুন  ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১৯

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজাপুরের জঙ্গলে মাওবাদীদের ‘পশ্চিম বস্তার ডিভিশন’-এর শক্ত ঘাঁটি চিহ্নিত করা হয়। এরপর শনিবার রাত থেকে শুরু হয় অভিযান, যা রোববার ভোরে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধে রূপ নেয়।

গত ৩ জানুয়ারি থেকে যৌথবাহিনী ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিভিন্ন এলাকায় নতুন করে অভিযান জোরদার করেছে। বিজাপুর ও সুকমা ছাড়াও নারায়ণপুর, দন্তেওয়াড়া, জগদলপুর, কাঁকের ও কোন্ডাগাঁও জেলার পাহাড়ি ও জঙ্গল এলাকায় চলছে ব্যাপক তল্লাশি।

উল্লেখ্য, এক সপ্তাহ আগেই বিজাপুরে আরেকটি বন্দুকযুদ্ধে আটজন মাওবাদী নিহত হন। ২০২৩ সালে সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতজুড়ে অন্তত ২০৭ জন মাওবাদী নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে বস্তার অঞ্চলে সক্রিয় থাকা মাওবাদীদের বিরুদ্ধে এই লাগাতার অভিযানে সন্ত্রাসী কার্যকলাপ কতটা দমন হবে, সেটাই এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

ছত্তিশগড়ে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধ: নিহত ৩৩, উত্তপ্ত মাওবাদী অধ্যুষিত এলাকা

আপডেট সময় ০৭:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ৩১ মাওবাদী এবং দুই নিরাপত্তা সদস্য। বিজাপুর জেলার দুর্গম জঙ্গলে রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী সিআরপিএফ, ছত্তিশগড় সশস্ত্র পুলিশ এবং কোবরা ইউনিটের যৌথ অভিযানে এই সংঘর্ষ হয়। মাওবাদীদের পাল্টা আক্রমণে দুই নিরাপত্তা সদস্য নিহত হন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

আরও পড়ুন  ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ২৬ মাওবাদী