ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

চীনা রাষ্ট্রদূতের বক্তব্য: আমাদের সহযোগিতা জনগণের জন্য, সরকারের জন্য নয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 470

ছবি সংগৃহীত

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, “আমাদের সহযোগিতা বাংলাদেশের জনগণের জন্য, কোনো নির্দিষ্ট সরকারের জন্য নয়।” ১১ মার্চ ঢাকায় একটি সেমিনারে তিনি জানান, চীন সব সময় বাংলাদেশের জনগণের পাশে থাকে এবং কোনো নির্দিষ্ট সরকারের সঙ্গেই সহযোগিতা সীমাবদ্ধ নয়।

তিনি বলেন, “বিশ্বমঞ্চে অথবা কোনো দেশের অভ্যন্তরে পরিস্থিতি বদলালেও আমাদের নীতি অপরিবর্তিত থাকবে। চীন সর্বদা বাংলাদেশের জনগণ এবং চীনা জনগণের উন্নয়নে অংশীদার হিসেবে থাকবে।” রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশের স্থিতিশীলতা, ঐক্য এবং গণতন্ত্রের বিকাশে চীন আগ্রহী এবং এর জন্য তারা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে সমর্থন করছে।

আরও পড়ুন  ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য নয়: মার্কিন রাষ্ট্রদূত হাকাবি

আগামী ২৬ থেকে ২৯ মার্চ, ড. ইউনূসের চীন সফর নিয়ে রাষ্ট্রদূত বলেন, “চীন সব দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানায়, তবে এই সফরের অগ্রাধিকার সম্পর্কে মন্তব্য করা সম্ভব নয়।” তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্রের কোনো একক রূপ নেই এবং এটি প্রতিটি দেশের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

সেমিনারে সেন্টার ফর অলটারনেটিভের নির্বাহী পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ একটি জরিপের ফলাফল উপস্থাপন করেন। জরিপ অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ৬৭ শতাংশ বাংলাদেশি চীন সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন, যা ২০২২ সালের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এছাড়াও, ৭৫ শতাংশ বাংলাদেশি চীনে উচ্চশিক্ষার জন্য যেতে বা তাদের সন্তানদের পাঠাতে ইচ্ছুক বলে জানিয়েছেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশিরা চীনা বিনিয়োগকে ব্যাপকভাবে স্বাগত জানায় এবং এই সহযোগিতা বাংলাদেশের জাতীয় উন্নয়ন, নির্মাণ এবং দারিদ্র্যবিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও জানান, ১৪টি চীনা কোম্পানি বাংলাদেশে ২১৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু নিয়ে তিনি বলেন, “এটি মূলত বাংলাদেশ ও মিয়ানমারের সমস্যা, তবে চীন এর সমাধানে মধ্যস্থতার চেষ্টা করেছিল।”

নিউজটি শেয়ার করুন

চীনা রাষ্ট্রদূতের বক্তব্য: আমাদের সহযোগিতা জনগণের জন্য, সরকারের জন্য নয়

আপডেট সময় ১১:৩১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, “আমাদের সহযোগিতা বাংলাদেশের জনগণের জন্য, কোনো নির্দিষ্ট সরকারের জন্য নয়।” ১১ মার্চ ঢাকায় একটি সেমিনারে তিনি জানান, চীন সব সময় বাংলাদেশের জনগণের পাশে থাকে এবং কোনো নির্দিষ্ট সরকারের সঙ্গেই সহযোগিতা সীমাবদ্ধ নয়।

তিনি বলেন, “বিশ্বমঞ্চে অথবা কোনো দেশের অভ্যন্তরে পরিস্থিতি বদলালেও আমাদের নীতি অপরিবর্তিত থাকবে। চীন সর্বদা বাংলাদেশের জনগণ এবং চীনা জনগণের উন্নয়নে অংশীদার হিসেবে থাকবে।” রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশের স্থিতিশীলতা, ঐক্য এবং গণতন্ত্রের বিকাশে চীন আগ্রহী এবং এর জন্য তারা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে সমর্থন করছে।

আরও পড়ুন  চীন ছাড়া সব দেশের ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প