ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
- আপডেট সময় ০৩:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / 20
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে ১ কোটি ডলার (প্রায় ১২৩ কোটি টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানপন্থি ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে এ ঘোষণা এসেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে ১ কোটি ডলার (প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানপন্থি ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)।
গত বৃহস্পতিবার সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাদের দাবি, সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকেই এই পুরস্কারের তহবিল গঠন করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ট্রাম্পকে হত্যা করতে সক্ষম ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে এই অর্থ প্রদান করা হবে। একই সঙ্গে সংগঠনটি দাবি করে, ‘বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে বিচারের মুখোমুখি করতে কাজ চালিয়ে যাবে।’
আইআরআই আরও বলেছে, নিহত যোদ্ধাদের প্রতিশোধ নেওয়া তাদের ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ এবং আগ্রাসনের জবাব না দেওয়া পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে ট্রাম্প প্রকাশ্যে বলেন, ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যাকাণ্ডে তার ভূমিকা ছিল।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ওই বক্তব্যের পরই ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের পক্ষ থেকে এ পুরস্কার ঘোষণার ঘটনা ঘটে, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।



















