ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 141

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর তার প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন। মঙ্গলবার নতুন শুল্ক কার্যকর হওয়ার যে সময়সীমা ছিল তার চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ সিদ্ধান্ত এলো।

অন্যদিকে কানাডা ও মেক্সিকো এই সময়ের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার কমিয়ে আনতে পদক্ষেপ নিতে রাজি হয়েছে।

আরও পড়ুন  সাইবার হামলায় কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের শিক্ষাখাত, ৬ কোটি শিক্ষার্থীর তথ্য চুরি

সমঝোতা অনুযায়ী কানাডা একজন ‘ফেন্টানিল জার’ নিয়োগ দেবে আর মেক্সিকো সীমান্তে দশ হাজার সৈন্য পাঠাবে।

ডোনাল্ড ট্রাম্পের সাথে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সাথে কয়েক দফা ফোনালাপের পর এ সমঝোতা হলো।

কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। ডোনাল্ড ট্রাম্প তার শুল্ক পরিকল্পনা অনড় থাকলে উভয় দেশই পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছিলো।

ওদিকে চীনা পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা মি. ট্রাম্প দিয়েছিলেন তা আজই কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ডোনাল্ড ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন

আপডেট সময় ১২:১৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর তার প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন। মঙ্গলবার নতুন শুল্ক কার্যকর হওয়ার যে সময়সীমা ছিল তার চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ সিদ্ধান্ত এলো।

অন্যদিকে কানাডা ও মেক্সিকো এই সময়ের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার কমিয়ে আনতে পদক্ষেপ নিতে রাজি হয়েছে।

আরও পড়ুন  নেতানিয়াহুর ট্রাম্পের কাছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার অনুমোদনের আবেদন