ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

বাংলাদেশ-ভারত সীমান্ত নিরাপত্তায় নতুন যুগের সূচনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 466

বাংলাদেশ ও ভারতের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও মেমোর‌্যান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) কার্যকর করার বিষয়ে ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, শিগগিরই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী—বিজিবি ও বিএসএফ—মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  বাংলাদেশ-ভারত সীমান্তে নতুন সংকট: ভারত কাঁটাতারের বেড়া দিতে চায় নো-ম্যানস ল্যান্ডে

আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি, ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই বাহিনীর ডিজি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সীমান্তসংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান ও দু’দেশের নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা করা হবে। এই উদ্যোগের লক্ষ্য সীমান্ত নিরাপত্তা বাড়ানো এবং বৈধ বাণিজ্য সহজতর করা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আমরা আশা করি, বাংলাদেশ সরকারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও এমওইউগুলোর মধ্যে যে মৌলিক উদ্দেশ্য রয়েছে, তা পূর্ণমাত্রায় বাস্তবায়ন হবে। এই চুক্তির মূল লক্ষ্য সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি কার্যকরী ও কাঠামোবদ্ধ সমঝোতা স্থাপন করা, যা সীমান্ত নিরাপত্তা আরও মজবুত করবে এবং বৈধ বাণিজ্যকে সুবিধাজনক করবে।”

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-ভারত সীমান্ত নিরাপত্তায় নতুন যুগের সূচনা

আপডেট সময় ০১:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ ও ভারতের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও মেমোর‌্যান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) কার্যকর করার বিষয়ে ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, শিগগিরই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী—বিজিবি ও বিএসএফ—মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ২০৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, ছাত্র নেতৃত্বে নতুন দিগন্ত