ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
পরিবারের বক্তব্যে বাংলাদেশি শনাক্ত করে ফেরত পাঠানো যায়? কলকাতা হাইকোর্টের প্রশ্ন জুয়ায় গ্রাহকের টাকা হারিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই চীন সফরে সম্পর্কের নতুন দিগন্ত দেখছেন ইসমাইল জবিউল্লাহ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা: প্রবাসীকল্যাণমন্ত্রী ফুটপাত দখলের চেষ্টা হলে জনগণকে নিয়ে প্রতিরোধ: ডিএনসিসি প্রশাসক দিল্লিতে বিক্ষোভের আগে দুই স্টেশনে ট্রেন বন্ধ তানজিদের ৮৩ রানে দাপুটে শুরু বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে: ট্রাম্প

শেষ শ্রদ্ধা নিবেদন করতে ঢাকায় পৌঁছালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / 560

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে তিনি রাজধানীতে পৌঁছান।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের বিষয়টি ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমানটি দুপুরের দিকে ঢাকায় নামে।

আরও পড়ুন  পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের ২০টিরও বেশি সামরিক স্থাপনায় আঘাত

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে এস জয়শঙ্করকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। সেই ঘোষণার পরদিনই তার ঢাকা সফর অনুষ্ঠিত হলো।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই ভারতের কোনো মন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক ঢাকা সফর বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

শেষ শ্রদ্ধা নিবেদন করতে ঢাকায় পৌঁছালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

আপডেট সময় ০১:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে তিনি রাজধানীতে পৌঁছান।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের বিষয়টি ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমানটি দুপুরের দিকে ঢাকায় নামে।

আরও পড়ুন  পেজেশকিয়ানের সঙ্গে মোদির বৈঠকের পর ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র