ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ইসরায়েলের কারাগার থেকে আরও ১১০ ফিলিস্তিনি বন্দি মুক্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 146

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলের কারাগার থেকে আজ (৩০ জানুয়ারি) আরও ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৩০ জন শিশুও রয়েছে। মানবাধিকার সংগঠন ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব এই তথ্য নিশ্চিত করেছে।

সংগঠনটি জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে ৩২ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত, আর ৪৮ জন বিভিন্ন মেয়াদে কারাগারে ছিলেন। এছাড়া, ২০ জনকে মুক্তি দিয়ে নির্বাসনে পাঠানো হবে। মুক্তিপ্রাপ্ত বন্দিরা রামাল্লার রাদানা এলাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

আরও পড়ুন  ব্রাজিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত, আহত ১৯

গত ১৯ জানুয়ারি থেকে চালু হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে এটি তৃতীয় বন্দিবিনিময়। এর আগে, ৭ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ২৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। তাদের মধ্যে একজন জর্ডানিয়ানও ছিলেন।

এদিকে, আজ আরও তিনজন ইসরায়েলি জিম্মি ও পাঁচজন থাই নাগরিককে মুক্তি দিতে যাচ্ছে হামাস। ইসরায়েলি জিম্মিদের মধ্যে রয়েছেন আরবেল ইয়েহুদ, আগাম বার্গার ও গাদি মোজেস। তবে থাই নাগরিকদের পরিচয় এখনো জানা যায়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, আগামী শনিবার চতুর্থ দফায় আরও তিনজন ইসরায়েলি পুরুষ বন্দিকে মুক্তি দেবে হামাস।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের কারাগার থেকে আরও ১১০ ফিলিস্তিনি বন্দি মুক্তি

আপডেট সময় ১০:৩২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলের কারাগার থেকে আজ (৩০ জানুয়ারি) আরও ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৩০ জন শিশুও রয়েছে। মানবাধিকার সংগঠন ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব এই তথ্য নিশ্চিত করেছে।

সংগঠনটি জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে ৩২ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত, আর ৪৮ জন বিভিন্ন মেয়াদে কারাগারে ছিলেন। এছাড়া, ২০ জনকে মুক্তি দিয়ে নির্বাসনে পাঠানো হবে। মুক্তিপ্রাপ্ত বন্দিরা রামাল্লার রাদানা এলাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

আরও পড়ুন  গুয়াতেমালায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৫১, শোকের ছায়া দেশজুড়ে