০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি

তালেবান ও যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 136

ছবি সংগৃহীত

তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দিবিনিময়ের পর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। রুবিও দাবি করেছেন, তালেবান যতজন মার্কিন নাগরিককে বন্দি থাকার কথা বলেছে, তার চেয়েও বেশি নাগরিক তারা আটক রেখেছে। এটি সত্যি হলে, তালেবানের শীর্ষ নেতা বা নেতাদের ধরতে যুক্তরাষ্ট্র বড় পুরস্কার ঘোষণা করতে পারে, যা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর ওসামা বিন লাদেনের জন্য দেওয়া পুরস্কারের চেয়েও বেশি হতে পারে।

রুবিও শনিবার এক্স (আগের টুইটার) প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, ‘‘যতজন আমেরিকান তালেবান বলেছে, তার থেকে বেশি আটক আছে। যদি এটা সত্যি হয়, আমরা দ্রুত তাদের নেতাদের ধরতে বড় পুরস্কার ঘোষণা করব।’’

২০০১ সালের পর, আল-কায়েদার নেতা বিন লাদেনকে ধরতে ২৫ মিলিয়ন থেকে ৫০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। যদিও পাকিস্তানে ২০১১ সালে মার্কিন অভিযানে লাদেন নিহত হলে, তথ্যদাতা হিসেবে কেউ পুরস্কার গ্রহণ করেনি।

সম্প্রতি তালেবান মার্কিন নাগরিক রায়ান করবেট এবং উইলিয়াম ম্যাকেনটিকে মুক্তি দিয়েছে। তবে, রুবিওর নতুন বক্তব্য বিশ্বে আরও উত্তেজনা সৃষ্টি করতে পারে।

নিউজটি শেয়ার করুন

তালেবান ও যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

আপডেট সময় ১২:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫