ঢাকা ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার কানাডা: বিস্তীর্ণ ভূখণ্ড ও উন্নত জীবনের দেশ বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

কলম্বিয়ায় মার্কিন সামরিক উড়োজাহাজের অবতরণ ব্যাহত, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের হুমকি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 182

ছবি সংগৃহীত

কলম্বিয়া সরকারের বাধায় যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসী বোঝাই দুটি সামরিক উড়োজাহাজের কলম্বিয়ায় অবতরণ সম্ভব হয়নি। এ ঘটনায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কলম্বিয়া থেকে আমদানিকৃত সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। ট্রাম্পের ঘোষণায় দ্রুতই এই শুল্ক ৫০ শতাংশে উন্নীত করা হবে।

এদিকে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের জন্য প্রস্তুত আছেন।

আরও পড়ুন  ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তা’: হামাসকে জিম্মিরা মুক্তি না দিলে ভোগ করতে হবে ‘নরকের পরিণতি’

কলম্বিয়ার প্রশাসন জানিয়েছে, মার্কিন সামরিক উড়োজাহাজের অবতরণ যে কারণে বন্ধ হয়েছে, তা হলো অভিবাসীদের প্রতি সম্মান প্রদর্শন না করে, তাদের ‘অপরাধীদের মতো’ চিহ্নিত করা। পেত্রো আরও বলেন, অভিবাসীদের সম্মানের সঙ্গে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অনুসরণ করা উচিত।

এ ঘটনায় আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ানোর আশঙ্কা করা হচ্ছে, যেখানে মার্কিন প্রশাসন অভিবাসী বিরোধী নীতি আরও কঠোরভাবে বাস্তবায়ন করতে যাচ্ছে। কলম্বিয়ার পক্ষ থেকে অভিবাসীবোঝাই সামরিক উড়োজাহাজ নামতে না দেওয়া ঘটনায় রোববার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প ‘জরুরি ও সিদ্ধান্তমূলক প্রতিশোধের’ ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

কলম্বিয়ায় মার্কিন সামরিক উড়োজাহাজের অবতরণ ব্যাহত, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের হুমকি

আপডেট সময় ১২:৩৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

কলম্বিয়া সরকারের বাধায় যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসী বোঝাই দুটি সামরিক উড়োজাহাজের কলম্বিয়ায় অবতরণ সম্ভব হয়নি। এ ঘটনায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কলম্বিয়া থেকে আমদানিকৃত সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। ট্রাম্পের ঘোষণায় দ্রুতই এই শুল্ক ৫০ শতাংশে উন্নীত করা হবে।

এদিকে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের জন্য প্রস্তুত আছেন।

আরও পড়ুন  ট্রাম্পের শুল্ক যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম ছুঁতে পারে ৩৭০০ ডলার