ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 174

ইরান যুদ্ধ বিশ্বজুড়ে খাদ্য সংকট ও মানবিক সংকট আরও বাড়াতে পারে। সংস্থাটি সতর্ক করেছে, জাতিসংঘ জানিয়েছে, হরমুজ প্রণালির মাধ্যমে বাণিজ্য প্রবাহ সচল রাখার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হচ্ছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, ‘এই সংঘাত কমাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।’ তিনি জানান, আন্ডার সেক্রেটারি জেনারেল হোর্হে মোরেইরা দা সিলভা এই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন  জাতিসংঘের ওপর মানুষের আস্থা নেই: আরাঘচি

স্টিফেন দুজারিক বলেন, টাস্কফোর্সটি ইউক্রেনের ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ এবং গাজার ইউএন২৭২০ মেকানিজমসহ জাতিসংঘের অন্যান্য প্রকল্প থেকে অনুপ্রেরণা নেবে।

দুজারিক বলেন, এই উদ্যোগটি কীভাবে কার্যকর করা যায়, তা দেখতে টাস্কফোর্সটি এখন সব প্রাসঙ্গিক সদস্যদেশের সঙ্গে যোগাযোগ করবে। আমরা আশা করি সংশ্লিষ্ট সব সদস্যরাষ্ট্র এটিকে সমর্থন জানাবে। বিশেষ করে সেসব মানুষের স্বার্থে, যাঁরা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সারের সরবরাহ বিঘ্নিত হওয়া এবং জ্বালানির দাম বাড়ার কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে খাদ্যের দাম আরও বাড়তে পারে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, যদি ইরান যুদ্ধ জুন পর্যন্ত চলে, তবে কয়েক কোটি মানুষ তীব্র ক্ষুধার সম্মুখীন হতে পারে।

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ

আপডেট সময় ১১:১৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

ইরান যুদ্ধ বিশ্বজুড়ে খাদ্য সংকট ও মানবিক সংকট আরও বাড়াতে পারে। সংস্থাটি সতর্ক করেছে, জাতিসংঘ জানিয়েছে, হরমুজ প্রণালির মাধ্যমে বাণিজ্য প্রবাহ সচল রাখার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হচ্ছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, ‘এই সংঘাত কমাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।’ তিনি জানান, আন্ডার সেক্রেটারি জেনারেল হোর্হে মোরেইরা দা সিলভা এই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন  আইসিটি খাতের দুর্নীতি তদন্তে টাস্কফোর্স, প্রধান অধ্যাপক ড. নিয়াজ আসাদুল্লাহ