ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস সকল ধরনের বিক্ষোভ নিষিদ্ধ আফগানিস্তানে

জাতিসংঘ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 495

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সূচি অনুযায়ী, নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে এবং প্রধান উপদেষ্টা দিনের ১০তম বক্তা হিসেবে বক্তৃতা করবেন।

প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের লক্ষ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সঙ্কটের বিষয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন  জাতীয় ঐক্যই অগ্রগতির চাবিকাঠি: সাভারে স্মৃতিসৌধে পরিবেশ উপদেষ্টা

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানান, অধ্যাপক ইউনূস গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন। এছাড়া গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের নেওয়া উদ্যোগও ভাষণে গুরুত্ব পাবে।

প্রেসসচিবের ভাষ্য অনুযায়ী, মূল বার্তাটি হবে বিশ্ববাসীর কাছে প্রধান উপদেষ্টা জানাবেন, আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০১:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সূচি অনুযায়ী, নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে এবং প্রধান উপদেষ্টা দিনের ১০তম বক্তা হিসেবে বক্তৃতা করবেন।

প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের লক্ষ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সঙ্কটের বিষয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন  টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সুরক্ষা অপরিহার্য: উপদেষ্টা