ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প
আন্তর্জাতিক

ট্রাম্পের ভাবনায় আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 180

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-তে ফিরে যাওয়ার বিষয়টি তিনি পুনরায় বিবেচনা করতে পারেন।

লাস ভেগাসে এক সমাবেশে তিনি বলেন, “হয়তো আমরা ডাব্লিউএইচওতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত পুনরায় ভাবতে পারি। তবে সংস্থাটিকে আরও স্বচ্ছ হতে হবে।”

আরও পড়ুন  ট্রাম্পের শুল্ক সিদ্ধান্ত বাতিল, মার্কিন সুপ্রিম কোর্টে বড় পরাজয়

২০২০ সালে করোনা মহামারির সময় ডাব্লিউএইচও-এর কার্যক্রমে তীব্র অসন্তোষ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। তিনি অভিযোগ করেছিলেন, সংস্থাটি মহামারি মোকাবিলায় ব্যর্থ এবং চীনের প্রতি পক্ষপাতমূলক। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পরও ট্রাম্প তার সেই নির্বাহী আদেশ বহাল রাখার কথা বলেছেন।

বর্তমানে ডাব্লিউএইচও-এর বাজেটের ১৮ শতাংশই আসে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, যা সংস্থাটির আর্থিক কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২৪-২৫ অর্থবছরে সংস্থাটির বাজেট ধরা হয়েছে ৬৮০ কোটি ডলার। কিন্তু এত বড় অর্থায়ন সত্ত্বেও ডাব্লিউএইচও-এর কার্যক্রম নিয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন।

ট্রাম্প আরও বলেছেন, চীনের মতো জনসংখ্যাবহুল দেশ তুলনামূলকভাবে অনেক কম অর্থ দেয়, যা যুক্তরাষ্ট্রের প্রতি অন্যায়। তবে ডাব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্র পুরোপুরি সরে গেলে ২০২৬ সালের জানুয়ারিতে এই প্রক্রিয়া কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক

ট্রাম্পের ভাবনায় আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন

আপডেট সময় ০৬:৫১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-তে ফিরে যাওয়ার বিষয়টি তিনি পুনরায় বিবেচনা করতে পারেন।

লাস ভেগাসে এক সমাবেশে তিনি বলেন, “হয়তো আমরা ডাব্লিউএইচওতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত পুনরায় ভাবতে পারি। তবে সংস্থাটিকে আরও স্বচ্ছ হতে হবে।”

আরও পড়ুন  ট্রাম্পের নির্দেশে ইসরায়েলের জন্য শক্তিশালী বোমার চালান প্রস্তুত