ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

লাইসেন্স হাতে পেল স্টারলিংক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 514

ছবি সংগৃহীত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স হাতে পেয়েছে মার্কিন এনজিএসও সেবাদাতা স্টারলিংক।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় স্টারলিংক কর্মকর্তার কাছে লাইসেন্সটি হস্তান্তর করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিটিআরসি চেয়ারম্যান মো. এমদাদুল বারী।

আরও পড়ুন  বাংলাদেশ-চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারতীয় প্রতিরক্ষা প্রধান

বিটিআরসি চেয়ারম্যান বলেন, প্রধান উপদেষ্টার অনুমোদন ও নির্ধারিত ফি পরিশোধের পর আমরা স্টারকিংকের লাইসেন্স ইস্যু করেছি।

কবে নাগাদ স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করতে পারে জানতে চাইলে তিনি বলেন, এখন তাদের কাজ হলো, কীভাবে গেটওয়ে ও গ্রাউন্ড স্টেশন স্থাপন করবে তা নিয়ে স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে তাদের পরিকল্পনা আমাদের জানানো।

অবশ্য সেবা চালুর আগে স্টারলিংককে তাদের ইন্টারনেট ট্যারিফ অনুমোদনের জন্য জমা দিতে হবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে নন-জিওস্টেশনারি অরবিট বা এনজিএসও স্যাটেলাইট সার্ভিস অপারেটর গাইডলাইনের অধীনে লাইসেন্সের জন্য আবেদন করে। আবেদনের পর বিটিআরসি সাত সদস্যের একটি কমিটি গঠন করে, কমিটি সকল কাগজপত্র যাচাই-বাছাই করে।

পরে বিটিআরসির প্রতিনিধি দল কারওয়ান বাজারে স্টারলিংকের বাংলাদেশ অফিস পরিদর্শন করে। এরপরই প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দেওয়ার সুপারিশ করা হয়।

তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, স্থানীয় গেটওয়ে স্থাপনসহ কারিগরি প্রস্তুতির জন্য নির্ধারিত সময়ের মধ্যে সেবা চালু করা স্টারলিংকের জন্য চ্যালেঞ্জ হতে পারে। যদিও প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা সর্বোচ্চ চেষ্টা করবে।

নিউজটি শেয়ার করুন

লাইসেন্স হাতে পেল স্টারলিংক

আপডেট সময় ০৮:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স হাতে পেয়েছে মার্কিন এনজিএসও সেবাদাতা স্টারলিংক।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় স্টারলিংক কর্মকর্তার কাছে লাইসেন্সটি হস্তান্তর করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিটিআরসি চেয়ারম্যান মো. এমদাদুল বারী।

আরও পড়ুন  মমিনুলের রেকর্ডের দিনে জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা, লিড দাঁড়িয়েছে ১৭৯