শিরোনাম :
ইরানের শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ৫০০ জন গ্রেপ্তার
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৯:৪৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 9
ইরানের শত্রুদের কাছে তথ্য পাঠানোর অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ প্রধান।
আহমাদরেজা রাদান বলেন, এসব ঘটনার অর্ধেকই ছিল অত্যন্ত গুরুতর। এর মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছেন যাঁরা লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তথ্য সরবরাহ করেছেন এবং হামলার স্থানের ভিডিও ধারণ করে পাঠিয়েছেন। তবে এই গ্রেপ্তার ঠিক কবে করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০ জনকে গ্রেপ্তারের বিষয়ে আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম জানায়, ওই অঞ্চলের প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য ইসরায়েলের কাছে পাঠানোর অভিযোগ আনা হয়েছে।























