ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

ডিআর কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে শান্তিরক্ষীদের সংঘর্ষ,  নিহত ১৩ 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / 143

ছবি সংগৃহীত

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বিদ্রোহী গোষ্ঠী এম২৩-এর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন দক্ষিণ আফ্রিকার, তিনজন মালাউইয়ের এবং একজন উরুগুয়ের নাগরিক। রবিবার (২৬ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ডিআর কঙ্গোর গোমা শহরে বিদ্রোহীদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। এম২৩ বিদ্রোহীরা গোমা দখলের উদ্দেশ্যে কঙ্গোলিজ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। এদিকে জাতিসংঘ গোমা থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিচ্ছে।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, সহিংসতা বন্ধে ডিআর কঙ্গো এবং রুয়ান্ডার নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। তবে কঙ্গোর অভিযোগ, রুয়ান্ডা এই বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে। কূটনৈতিক সম্পর্ক ইতিমধ্যে ছিন্ন হলেও রুয়ান্ডা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান এম২৩ গোষ্ঠীকে তাদের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং রুয়ান্ডার বিদ্রোহীদের প্রতি সমর্থনের নিন্দা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক

ডিআর কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে শান্তিরক্ষীদের সংঘর্ষ,  নিহত ১৩ 

আপডেট সময় ১২:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বিদ্রোহী গোষ্ঠী এম২৩-এর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন দক্ষিণ আফ্রিকার, তিনজন মালাউইয়ের এবং একজন উরুগুয়ের নাগরিক। রবিবার (২৬ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ডিআর কঙ্গোর গোমা শহরে বিদ্রোহীদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। এম২৩ বিদ্রোহীরা গোমা দখলের উদ্দেশ্যে কঙ্গোলিজ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। এদিকে জাতিসংঘ গোমা থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিচ্ছে।

আরও পড়ুন  উত্তরার আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬, হাসপাতালে চিকিৎসাধীন ১০