শিরোনাম :
মুজতাবা খামেনেইর প্রতি পুতিনের টেলিগ্রাফ বার্তা
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৮:০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / 1
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন নেতা মুজতাবা খামেনেইর প্রতি এবং তেহরানের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
পুতিন বলেন:
“আমার পক্ষ থেকে আমি তেহরানের প্রতি আমাদের অটল সমর্থন এবং আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে সংহতির বিষয়টি পুনরায় নিশ্চিত করতে চাই। রাশিয়া ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমি আশা করি, সামনে থাকা কঠিন দায়িত্বগুলো আপনারা সফলভাবে সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি আপনার (মুজতাবার) সুস্বাস্থ্য ও দৃঢ় মনোবল কামনা করছি।”























