ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা
আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে রাজি পুতিন, নিরস্ত্রীকরণ আলোচনাও হবে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 2760

ছবি সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছে ক্রেমলিন। তবে এর জন্য ওয়াশিংটন থেকে সংকেত আসতে হবে।

আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর আগে জানিয়েছেন, তারা ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছেন। এ প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন প্রস্তুত আছেন। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংকেতের জন্য অপেক্ষা করছি।’

তবে এই দুই নেতার মধ্যে বৈঠকের ব্যাপারে আর কোনো মন্তব্য করতে রাজি হননি পেসকভ। রাশিয়া যুক্তরাষ্ট্রে তেলের যে দাম পায় তা কমিয়ে দিলে ইউক্রেনের সংঘাতের অবসান ঘটাতে পারে বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। এই দাবি প্রত্যাখ্যান করে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেছেন, ‘এই সংঘাত তেলের দামের ওপর নির্ভর করে না।’ এর আগে ট্রাম্প রাশিয়াকে হুমকি দিয়ে বলেছেন, মস্কো যদি সংঘাতের অবসান ঘটাতে রাজি না হয় তবে তারা আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হবেন।

আরও পড়ুন  আলোচনার ইঙ্গিত ইরানের, তবে আগেই পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। আজ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো ওয়াশিংটনের সাথে যোগাযোগ করবে।

তবে কেবল তখনই যোগাযোগ হবে যখন যুক্তরাজ্য এবং ফ্রান্সের পারমাণবিক অস্ত্রাগার অন্তর্ভুক্ত করা হবে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি পারমাণবিক অস্ত্র হ্রাস করার জন্য কাজ করতে চান। ট্রাম্প পরামর্শ দিয়েছিলেন যে রাশিয়া এবং চীনও তাদের অস্ত্র কমানোর বিষয়টি সমর্থন করতে পারে। ট্রাম্পের মন্তব্যের জবাবে পেসকভ তাসকে বলেন, “আমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা প্রক্রিয়া শুরু করতে আগ্রহী।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে রাজি পুতিন, নিরস্ত্রীকরণ আলোচনাও হবে

আপডেট সময় ০১:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছে ক্রেমলিন। তবে এর জন্য ওয়াশিংটন থেকে সংকেত আসতে হবে।

আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর আগে জানিয়েছেন, তারা ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছেন। এ প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন প্রস্তুত আছেন। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংকেতের জন্য অপেক্ষা করছি।’

তবে এই দুই নেতার মধ্যে বৈঠকের ব্যাপারে আর কোনো মন্তব্য করতে রাজি হননি পেসকভ। রাশিয়া যুক্তরাষ্ট্রে তেলের যে দাম পায় তা কমিয়ে দিলে ইউক্রেনের সংঘাতের অবসান ঘটাতে পারে বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। এই দাবি প্রত্যাখ্যান করে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেছেন, ‘এই সংঘাত তেলের দামের ওপর নির্ভর করে না।’ এর আগে ট্রাম্প রাশিয়াকে হুমকি দিয়ে বলেছেন, মস্কো যদি সংঘাতের অবসান ঘটাতে রাজি না হয় তবে তারা আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হবেন।

আরও পড়ুন  ওয়াশিংটনে নেতানিয়াহু: গাজা যুদ্ধ ও ট্রাম্পের শুল্কনীতি নিয়ে জরুরি আলোচনায় ব্যস্ততা