ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা
ক্যাপিটল হিল দাঙ্গা

ক্যাপিটল হিল দাঙ্গায় ১৫০০ অভিযুক্তদের ক্ষমা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / 445

ক্যাপিটল হিল দাঙ্গায় ১৫০০ অভিযুক্তদের ক্ষমা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরেই ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলে হামলার ঘটনায় অভিযুক্ত প্রায় দেড় হাজার ব্যক্তিকে ক্ষমা করেছেন। রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ওয়ান অ্যারেনায় দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, “যারা সেই দিন অন্যায়ভাবে রাজনৈতিক বন্দি হয়েছিল, তাদের জন্য আমি ন্যায়বিচার নিশ্চিত করেছি।” এ ঘোষণার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতার মধ্যে উল্লাসধ্বনি শোনা যায়।

আরও পড়ুন  গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক: ট্রাম্পের ঘোষণা ঘিরে বৈশ্বিক উদ্বেগ

ডোনাল্ড ট্রাম্প হামলার ঘটনায় অভিযুক্তদের ‘রাজনৈতিক বন্দি’ আখ্যা দিয়ে তাদের মুক্তির প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। তবে, ক্ষমার আওতায় কারা পড়বে এবং দোষী সাব্যস্ত ব্যক্তিরাও অন্তর্ভুক্ত হবেন কি না, তা এখনও অস্পষ্ট।

প্রসঙ্গত, ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেস ভবনে হামলা চালিয়ে ট্রাম্প সমর্থকরা নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করে। ওই ঘটনায় পাঁচ জন নিহত হন এবং বহু মানুষ গ্রেপ্তার হন।

নিউজটি শেয়ার করুন

ক্যাপিটল হিল দাঙ্গা

ক্যাপিটল হিল দাঙ্গায় ১৫০০ অভিযুক্তদের ক্ষমা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

আপডেট সময় ০২:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরেই ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলে হামলার ঘটনায় অভিযুক্ত প্রায় দেড় হাজার ব্যক্তিকে ক্ষমা করেছেন। রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ওয়ান অ্যারেনায় দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, “যারা সেই দিন অন্যায়ভাবে রাজনৈতিক বন্দি হয়েছিল, তাদের জন্য আমি ন্যায়বিচার নিশ্চিত করেছি।” এ ঘোষণার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতার মধ্যে উল্লাসধ্বনি শোনা যায়।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ নিয়ে এল ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ ভিসা