ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 395

ছবি: খবরের কথা

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে ইরান তাদের আরও একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির তথ্য প্রকাশ করেছে। গত বুধবার দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে এই ঘাঁটির অস্তিত্ব সামনে আনে।

ঘাঁটি পরিদর্শনে যান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস শাখার প্রধান সায়েদ মাজেদ মৌসাভি। সফরকালে তারা ঘাঁটির কার্যক্রম, প্রস্তুতি ও সামরিক সক্ষমতা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র শক্তি ও কৌশলগত প্রস্তুতি নিয়ে ঊর্ধ্বতন কমান্ডারদের বিস্তারিতভাবে অবহিত করা হয়।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র সামরিক হুমকি বন্ধ করলেই চুক্তিতে রাজি ইরান: পররাষ্ট্রমন্ত্রী

পরিদর্শন শেষে সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, যে কোনো সম্ভাব্য হুমকির মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত। তার ভাষায়, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনব্যাপী সংঘাতের পর ইরান তাদের সামরিক কৌশলে পরিবর্তন এনেছে। প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে এখন আক্রমণাত্মক কৌশল গ্রহণ করা হয়েছে, যাতে স্বল্প সময়ের মধ্যে বৃহৎ পরিসরে অভিযান পরিচালনা করা সম্ভব হয়। পাশাপাশি অসম যুদ্ধ এবং প্রতিপক্ষের সামরিক পরিকল্পনা ভেঙে দেওয়ার কৌশলেও জোর দেওয়া হচ্ছে।

এদিকে সাম্প্রতিক দিনে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশের অঞ্চলে যুদ্ধজাহাজসহ উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি বাড়িয়েছে। একই সঙ্গে দুই দেশ আলোচনায় বসতে সম্মত হয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান চালাতে পারে—এমন আশঙ্কাও তৈরি হয়েছে।

এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তাহলে তার পরিণতিতে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।

সূত্র: ফার্স নিউজ

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান

আপডেট সময় ১২:০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে ইরান তাদের আরও একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির তথ্য প্রকাশ করেছে। গত বুধবার দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে এই ঘাঁটির অস্তিত্ব সামনে আনে।

ঘাঁটি পরিদর্শনে যান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস শাখার প্রধান সায়েদ মাজেদ মৌসাভি। সফরকালে তারা ঘাঁটির কার্যক্রম, প্রস্তুতি ও সামরিক সক্ষমতা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র শক্তি ও কৌশলগত প্রস্তুতি নিয়ে ঊর্ধ্বতন কমান্ডারদের বিস্তারিতভাবে অবহিত করা হয়।

আরও পড়ুন  ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ