০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০২:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 51

ছবি: খবরের কথা

গত আসরে লাহোর কালান্দার্সের শিরোপা জয়ে রিশাদ হোসেনের ভূমিকা ছিল অনবদ্য। মাত্র ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলের সেরা স্পিনার হওয়া সত্ত্বেও, আসন্ন পিএসএল নিলামের আগে এই বাংলাদেশি লেগ স্পিনারকে ছেড়ে দেওয়ার চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

পাকিস্তান সুপার লিগের গত দশটি আসরে খেলোয়াড় নির্বাচনের জন্য ‘ড্রাফট’ পদ্ধতি থাকলেও, এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে জমজমাট ‘নিলাম’। নিয়মেও এসেছে বড় পরিবর্তন। আগে যেখানে দলগুলো সর্বোচ্চ আটজন ক্রিকেটার ধরে রাখতে পারত, নতুন নিয়মে এবার বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে মাত্র চারজনকে রিটেইন করার সুযোগ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম মেনেই নিজেদের ধরে রাখা চার খেলোয়াড় শাহিন আফ্রিদি (প্লাটিনাম), আবদুল্লাহ শফিক (ডায়মন্ড), সিকান্দার রাজা (গোল্ড) ও মোহাম্মদ নাঈম (সিলভার)। ইমার্জিং ক্যাটাগরিতে কোনো খেলোয়াড়কে ধরে রাখেনি লাহোর।

আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পিএসএলের এবারের মৌসুমের নিলাম। এরপর ২৬ মার্চ থেকে মাঠের লড়াই শুরু হয়ে আগামী ৩ মে মেগা ফাইনাল।

প্রথমবারের মতো বিগ ব্যাশ খেলতে নেমেই নিজের জাত চেনালেন রিশাদ হোসেন! হোবার্ট হারিকেনস ফাইনালে উঠতে না পারলেও রিশাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তিনি ছিলেন দলের ও টুর্নামেন্টের স্পিনারদের মধ্যে শীর্ষে। সিডনি সিক্সার্সের বিপক্ষে হারলেও রিশাদের এই অর্জন আগামীর জন্য বড় অনুপ্রেরণা।

পিএসএল এবার দলের সংখ্যা বাড়ছে। হায়দরাবাদ ও শিয়ালকোট স্ট্যালিয়নজ এই নতুন দুটি দল অন্তর্ভুক্ত হওয়ায় আসন্ন মৌসুমে মোট আটটি দল অংশ নেবে, যা আগে ছিল ছয়টি।

ইসলামাবাদ ইউনাইটেড তাদের রিটেনশন লিস্ট প্রকাশ করে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে। শাদাব, সালমান এরশাদ ও আন্দ্রেস গৌসকে ধরে রাখলেও তারা স্কোয়াড থেকে বাদ দিয়েছে বেশ কিছু বড় নাম। যার মধ্যে রয়েছেন সালমান আগা এবং গতি তারকা নাসিম শাহ। এছাড়া মোহাম্মদ নওয়াজ ও সাহিবজাদা ফারহান এর মতো প্লেয়ারা।
রিটেনশন তালিকায় হাসান আলী ও আব্বাস আফ্রিদিকে রাখলেও শান মাসুদ ও আমের জামালকে ছেড়ে দিয়েছে করাচি কিংস। এছাড়া খুশদিল শাহ এবং উদীয়মান তারকা সাদ বেগকে নিজেদের দলেই রেখে দিয়েছে দলটি।

কোয়েটা গ্লাডিয়েটর্স আসন্ন মৌসুমের জন্য আবরার, উসমান, হাসান ও শামিলকে ধরে রাখলেও অভিজ্ঞ রাইলি রুশো,মোহাম্মদ আমির, নাফি ও মার্ক চাপম্যানকেও এবার তারা ছেড়ে দিয়েছে।

বাবর আজমকে পেশোয়ার জালমি ধরে রাখলেও রাখা হয়নি সাইম আইয়ুবকে। রিটেনশন তালিকায় পেশোয়ার আরও রেখেছে সুফিয়ান, আবদুল সামাদ ও আলী রেজাকে। তবে মুলতান সুলতানসের পক্ষ থেকে এসেছে ভিন্ন খবর; তারা কাউকেই ধরে রাখছে না বলে ঘোষণা দিয়েছে। এদিকে নতুন যুক্ত হওয়া শিয়ালকোট স্ট্যালিয়নজ শুরুতেই স্টিভেন স্মিথের মতো বড় তারকাকে দলে টেনে নিজেদের শক্তির জানান দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

আপডেট সময় ০৭:০২:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬