ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কানাডা: বিস্তীর্ণ ভূখণ্ড ও উন্নত জীবনের দেশ বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 353

ছবি সংগৃহীত

২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার নিউইয়র্কে বাংলাদেশের জাতিসংঘ স্থায়ী মিশন এক বার্তায় নিশ্চিত করেছে যে, কমিশনের সদস্য রাষ্ট্রগুলো সর্বসম্মতিক্রমে মরক্কোকে চেয়ারম্যান এবং বাংলাদেশসহ জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়াকে সহসভাপতি হিসেবে নির্বাচিত করেছে। শান্তি বিনির্মাণ কমিশন মূলত একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা বিশ্বের সংঘাত-আক্রান্ত দেশগুলোতে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা প্রদান করে।

৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত এই কমিশনে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ ও ইকোসোক (ECOSOC)-এর নির্বাচিত সদস্য ছাড়াও শীর্ষ সৈন্য ও অর্থ প্রদানকারী দেশগুলো প্রতিনিধিত্ব করে। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এই কমিশনের সক্রিয় সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর আগেও বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহসভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছে। এবারের নির্বাচনে সহসভাপতি পদে জয়লাভ বিশ্বজুড়ে শান্তি রক্ষায় বাংলাদেশের অবদানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন  বাংলাদেশ-চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারতীয় প্রতিরক্ষা প্রধান

সহসভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের এই অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের পক্ষে তার শেফ ডি ক্যাবিনেট উপস্থিত ছিলেন। তারা বিশ্বশান্তি রক্ষায় পিবিসির ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের জন্য কমিশনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ প্রতিনিধিদল এক বিবৃতিতে জানায়, বিশ্বশান্তি ও উন্নয়নের লক্ষ্য অর্জনে জাতিসংঘের শান্তি বিনির্মাণ প্রচেষ্টার পাশাপাশি এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রতি বাংলাদেশের অঙ্গীকার বরাবরের মতোই অটুট থাকবে।

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ

আপডেট সময় ০১:০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার নিউইয়র্কে বাংলাদেশের জাতিসংঘ স্থায়ী মিশন এক বার্তায় নিশ্চিত করেছে যে, কমিশনের সদস্য রাষ্ট্রগুলো সর্বসম্মতিক্রমে মরক্কোকে চেয়ারম্যান এবং বাংলাদেশসহ জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়াকে সহসভাপতি হিসেবে নির্বাচিত করেছে। শান্তি বিনির্মাণ কমিশন মূলত একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা বিশ্বের সংঘাত-আক্রান্ত দেশগুলোতে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা প্রদান করে।

৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত এই কমিশনে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ ও ইকোসোক (ECOSOC)-এর নির্বাচিত সদস্য ছাড়াও শীর্ষ সৈন্য ও অর্থ প্রদানকারী দেশগুলো প্রতিনিধিত্ব করে। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এই কমিশনের সক্রিয় সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর আগেও বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহসভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছে। এবারের নির্বাচনে সহসভাপতি পদে জয়লাভ বিশ্বজুড়ে শান্তি রক্ষায় বাংলাদেশের অবদানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন  দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন