ওয়ার্ল্ড এক্সপো ২০৩৫ আয়োজন করবে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় ০৩:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / 71
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ওয়ার্ল্ড এক্সপো ২০৩৫ আয়োজনের জন্য বিড করতে যাচ্ছে। তিনি জানান, ফ্লোরিডা অঙ্গরাজ্য, বিশেষ করে মিয়ামি শহর, এই আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে এবং তিনি নিজে তা পূর্ণ সমর্থন দিচ্ছেন।
ট্রাম্প বলেন, “মিয়ামি এক্সপো ২০৩৫ আমাদের নতুন ‘গোল্ডেন এইজ অব আমেরিকা’র একটি বড় মাইলফলক হতে পারে।”
এই লক্ষ্য বাস্তবায়নে ট্রাম্প মিয়ামির সন্তান ও বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পুরো উদ্যোগের সমন্বয় ও অগ্রগতির দায়িত্বে নিয়োগ দিয়েছেন। তিনি এই কার্যক্রমের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রেসিডেন্টের মতে, ওয়ার্ল্ড এক্সপো আয়োজনের মাধ্যমে হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মার্কিন অর্থনীতিতে বিলিয়ন ডলার পরিমাণ প্রবৃদ্ধি যোগ হবে। একই সঙ্গে এটি বিশ্বকে একত্রিত করার একটি বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি।























