ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ইলন মাস্কের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচনার ঝড়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / 170

ছবি সংগৃহীত

ওয়াশিংটন, ২০ জানুয়ারি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ধনকুবের ইলন মাস্কের বক্তব্য ও অঙ্গভঙ্গি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। অনুষ্ঠানে মাস্কের উদযাপনকে কেউ কেউ হিটলারের স্যালুটের সঙ্গে তুলনা করেছেন, যদিও বিশেষজ্ঞরা বিষয়টি ভিন্নভাবে দেখছেন।

ক্যাপিটাল ওয়ান এরিনায় আয়োজিত ওই অনুষ্ঠানে ইলন মাস্ক মঞ্চে উঠে ভক্তদের উদ্দেশ্যে হাত উঁচিয়ে অভিবাদন জানান। উত্তেজনায় ফেটে পড়ে তিনি বলেন, “এটি মানব সভ্যতার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সাফল্য সম্ভব হয়েছে আপনাদের জন্য। ধন্যবাদ!”

আরও পড়ুন  ইলন মাস্কের বিস্ফোরক মন্তব্য: "জেলেনস্কি আমেরিকান সাংবাদিককে হত্যা করেছেন"

মাস্ক তার ডান হাত বুকের ওপর আলতো চাপড়াতে চাপড়াতে ভক্তদের উদ্দেশে আরও বলেন, “আমার হৃদয় আপনাদের সঙ্গে রয়েছে। আপনাদের প্রতিশ্রুতি ও সমর্থনই সভ্যতার ভবিষ্যৎ রচনা করবে।”

তবে মাস্কের এই উদযাপন ও অঙ্গভঙ্গি সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ এটিকে বিতর্কিত স্যালুটের সঙ্গে তুলনা করলেও নাৎসিবাদ পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, এটি উত্তেজনাকর মুহূর্ত উদযাপনের একটি ভঙ্গি ছাড়া কিছু নয়।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ইলন মাস্কের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচনার ঝড়

আপডেট সময় ০৩:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫