ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

২০২৬ ফিফা বিশ্বকাপ প্রস্তুতি টাস্কফোর্স গঠন, প্রধান হলেন ডোনাল্ড ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 375

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের প্রস্তুতি সংক্রান্ত একটি বিশেষ টাস্কফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে কাজ করবেন, এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। তবে, টাস্কফোর্সের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একটি নির্বাহী পরিচালক নিয়োগ করা হবে।

শুক্রবার (৭ মার্চ) হোয়াইট হাউসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠক শেষে এই টাস্কফোর্স গঠন করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে আগামী বছর ২০২৬ সালের জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হবে ২৩তম ফিফা বিশ্বকাপ, যেখানে ৪৮টি দল ১০৪টি ম্যাচ খেলবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৭৮টি, এবং কানাডা ও মেক্সিকোতে ১৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটি ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  ট্রাম্প বিভ্রান্তির ফাঁদে, রুশ প্রচারণার শিকার: জেলেনস্কি

বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চলছে তীব্র গতিতে, তবে ট্রাম্পের সাম্প্রতিক শুল্কনীতি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানুয়ারিতে কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পর, দুই দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উত্তপ্ত হয়েছে। এ বিষয়ে ট্রাম্পের মন্তব্য, ‘‘এটা বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে, টেনশন ভালো জিনিস।’’

বিশ্বকাপের আয়োজনের জন্য নিরাপত্তা, অবকাঠামো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরিকল্পনা প্রণয়ন করছে টাস্কফোর্স। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের কারণে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে পর্যটকের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘‘এটি আমাদের দেশের জন্য একটি বড় সম্মানের বিষয়।’’

তবে, ট্রাম্পের অভিবাসন নীতির কারণে বিশ্বকাপের সময়ে বিদেশি দর্শকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে। ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা এবং নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা চলছে। এর পাশাপাশি, মানবাধিকার, পরিবেশ এবং অন্তর্ভুক্তিমূলক নীতিমালা নিয়ে চ্যালেঞ্জও সামনে আসতে পারে।

নিউজটি শেয়ার করুন

২০২৬ ফিফা বিশ্বকাপ প্রস্তুতি টাস্কফোর্স গঠন, প্রধান হলেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় ০২:১৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫