ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

বাংলাদেশ আমার চেনা দেশ, ফিরতে পেরে আনন্দিত : মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৮:০১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 364

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় থাকার কথা জানিয়ে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ, যার সঙ্গে তিনি খুব ভালোভাবে পরিচিত। এই পরিচিত দেশে আবার ফিরে আসতে পেরে তিনি আনন্দিত।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আনুষ্ঠানিকভাবে শপথ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেন।
ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে শপথ নেওয়া ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত।

শপথ গ্রহণের পর প্রতিক্রিয়ায় ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত আমেরিকান ও স্থানীয় কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দক্ষ দলের নেতৃত্ব দিতে তিনি আগ্রহী। এই দলের সঙ্গে কাজ করে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করতে চান তিনি। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন  নতুন সিরীয় সরকারের কর্মকর্তারা কাতার সফরের সময় আবারও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

আগামী ১২ জানুয়ারি নবনিযুক্ত এই রাষ্ট্রদূতের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে জানা গেছে।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। বাংলাদেশ তার কাছে নতুন নয়। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকায় যুক্তরাষ্ট্রের সর্বশেষ রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ আমার চেনা দেশ, ফিরতে পেরে আনন্দিত : মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

আপডেট সময় ১২:৩৮:০১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় থাকার কথা জানিয়ে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ, যার সঙ্গে তিনি খুব ভালোভাবে পরিচিত। এই পরিচিত দেশে আবার ফিরে আসতে পেরে তিনি আনন্দিত।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আনুষ্ঠানিকভাবে শপথ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেন।
ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে শপথ নেওয়া ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত।

শপথ গ্রহণের পর প্রতিক্রিয়ায় ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত আমেরিকান ও স্থানীয় কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দক্ষ দলের নেতৃত্ব দিতে তিনি আগ্রহী। এই দলের সঙ্গে কাজ করে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করতে চান তিনি। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন  পারমাণবিক চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব জাতীয় স্বার্থবিরোধী: খামেনি