ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ

ভেনেজুয়েলায় রাজনৈতিক পালাবদল: অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজকে স্বীকৃতি সেনাবাহিনীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 321

ছবিসংগৃহীত

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে স্বীকৃতি দিয়েছে দেশটির সেনাবাহিনী। রোববার (৪ জানুয়ারি) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ তথ্য জানান ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ।

এর আগে গত শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। বর্তমানে মাদুরো দম্পতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র নিজেদের জন্য ভেনেজুয়েলায় তেল উত্তোলনের নিয়ম সহজ করছে

প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক অপহরণের কয়েক ঘণ্টা পর রোববার সকালে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে।

প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ তার ভাষণে বলেন, ‘সুপ্রিম কোর্ট আগামী ৯০ দিনের জন্য ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে এবং দেশের সেনাবাহিনী এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছে।’ একই সঙ্গে তিনি সাধারণ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের মানুষ যেন স্বাভাবিক দৈনন্দিন জীবনে ফিরে যান।’

নিউজটি শেয়ার করুন

ভেনেজুয়েলায় রাজনৈতিক পালাবদল: অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজকে স্বীকৃতি সেনাবাহিনীর

আপডেট সময় ১০:৫৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে স্বীকৃতি দিয়েছে দেশটির সেনাবাহিনী। রোববার (৪ জানুয়ারি) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ তথ্য জানান ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ।

এর আগে গত শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। বর্তমানে মাদুরো দম্পতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন  ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উইকিপিডিয়া স্ক্রিনশট ভাইরাল