ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ

ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে বিক্ষোভ, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / 284

ছবি: সংগৃহীত

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবীতে পরিবারের সদস্য ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতারা আজ মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট ও রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের সামনে বিক্ষোভের ঘোষণা দিয়েছে। এ ঘোষণার পর সম্ভাব্য জনঅস্থিরতার আশঙ্কায় রাওয়ালপিন্ডিতে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার ড. হাসান ওয়াক্কার চীমার অফিস থেকে জারি করা নির্দেশনা অনুযায়ী ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ থাকবে বলে পাকিস্তানি দৈনিক ডন এক প্রতিবেদনে জানিয়েছে।

আরও পড়ুন  ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর পশ্চিম তীর যাত্রায় নিষেধাজ্ঞা জারি করলো ইসরায়েল

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পাঁচ বা তার বেশি মানুষের সব ধরনের সমাবেশ নিষিদ্ধ—এর মধ্যে রয়েছে জনসভা, র‌্যালি, মিছিল, অবস্থান কর্মসূচি, ধর্না, জলসা এবং অনুরূপ সব ধরনের রাজনৈতিক বা সামাজিক সমাবেশ।

কর্তৃপক্ষ জানায়, বর্তমান উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে বিক্ষোভ, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা

আপডেট সময় ০৩:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবীতে পরিবারের সদস্য ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতারা আজ মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট ও রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের সামনে বিক্ষোভের ঘোষণা দিয়েছে। এ ঘোষণার পর সম্ভাব্য জনঅস্থিরতার আশঙ্কায় রাওয়ালপিন্ডিতে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার ড. হাসান ওয়াক্কার চীমার অফিস থেকে জারি করা নির্দেশনা অনুযায়ী ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ থাকবে বলে পাকিস্তানি দৈনিক ডন এক প্রতিবেদনে জানিয়েছে।

আরও পড়ুন  ভারতের সঙ্গে উত্তেজনা চূড়ান্তে, জরুরি বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী