ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য

ইসরায়েলি মন্ত্রীর স্বীকারোক্তি: হামাসের বিরুদ্ধে পরাজয় মেনে নিলেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 136

ছবি সংগৃহীত

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে পরাজয় স্বীকার করেছেন। ইসরায়েলি টিভি চ্যানেল-১২-এর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এক বক্তৃতায় গিদিওন সা’আর বলেছেন, “জিম্মিদের উদ্ধার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তবু কয়েক মাস ধরে আমরা একজন জিম্মিকেও জীবিত ফিরিয়ে আনতে সক্ষম হইনি। পাশাপাশি হামাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা কোনো লক্ষ্য অর্জন করতে পারিনি।”

শিক্ষামন্ত্রী ইয়াভ কিশও এই প্রেক্ষিতে মন্তব্য করেছেন যে গাজার যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের জন্য কঠিন মূল্য বয়ে এনেছে। তার কথায়, “এই চুক্তি অর্জন করতে গিয়ে আমাদের বড় ধরনের ছাড় দিতে হয়েছে।”

আরও পড়ুন  যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৮

এদিকে, ইসরায়েলি নৌবাহিনীর সাবেক কমান্ডার ইয়েদিদিয়া ইয়াঅরি গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের দিকটি আরও স্পষ্ট করে তুলেছেন। তিনি বলেছেন, “গাজার বিজয় আসলে আমাদের জন্য একটি সম্পূর্ণ পরাজয়ে রূপ নিয়েছে। যুদ্ধ শেষ হলেও ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক ও বিচারিক সুনামির সম্ভাবনা তৈরি হয়েছে, যা শেষ পর্যন্ত বড় বিপর্যয়ে রূপ নিতে পারে। গত ১৫ জানুয়ারি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয়।

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্য

ইসরায়েলি মন্ত্রীর স্বীকারোক্তি: হামাসের বিরুদ্ধে পরাজয় মেনে নিলেন

আপডেট সময় ১২:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে পরাজয় স্বীকার করেছেন। ইসরায়েলি টিভি চ্যানেল-১২-এর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এক বক্তৃতায় গিদিওন সা’আর বলেছেন, “জিম্মিদের উদ্ধার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তবু কয়েক মাস ধরে আমরা একজন জিম্মিকেও জীবিত ফিরিয়ে আনতে সক্ষম হইনি। পাশাপাশি হামাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা কোনো লক্ষ্য অর্জন করতে পারিনি।”

শিক্ষামন্ত্রী ইয়াভ কিশও এই প্রেক্ষিতে মন্তব্য করেছেন যে গাজার যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের জন্য কঠিন মূল্য বয়ে এনেছে। তার কথায়, “এই চুক্তি অর্জন করতে গিয়ে আমাদের বড় ধরনের ছাড় দিতে হয়েছে।”

আরও পড়ুন  গাজা সংকটে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার