ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি চোখের নিচের কালো দাগ: নিছক দাগ নাকি বড় কোনো রোগের সংকেত সেন্ট লুসিয়া প্রকৃতি, পাহাড় আর সমুদ্রের মোহনীয় দ্বীপ গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ল ট্রাক ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ: শিশুসহ গুলিবিদ্ধ ৩ হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড শহীদ আবু সাঈদ হত্যা মামলা: সাবেক দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন উত্তরাধিকার সূত্রে সন্তানের শরীর ও মনে মায়ের জিনের প্রভাব কতটুকু ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত আবু সাঈদ হত্যা মামলার রায় আজ: ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

পশ্চিমাদের থেকে প্রতিশোধ নয়, সহযোগিতা চায় রাশিয়া: ল্যাভরভ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 372

ছবি সংগৃহীত

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নয় বরং শর্তসাপেক্ষ সহযোগিতায় আগ্রহী মস্কো। তিনি জানান, রাশিয়া সংলাপ ও সমমর্যাদার ভিত্তিতে সহযোগিতা করতে প্রস্তুত।

সোমবার (৮ সেপ্টেম্বর) মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে ল্যাভরভ বলেন, রাশিয়ার কারও বিরুদ্ধে ক্ষোভ বা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই। তার ভাষায়, “রাগ কিংবা প্রতিশোধের আকাঙ্ক্ষা— এ দুটোই খারাপ।”

আরও পড়ুন  বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প: রাশিয়ার সুনামি বিপদ

তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলো যদি হুঁশে ফিরে রাশিয়ার সঙ্গে কাজ করতে চায়, তবে মস্কো সহযোগিতা করতে দ্বিধা করবে না। তবে কোন শর্তে সেটা সম্ভব, তা নির্ভর করবে পারস্পরিক স্বার্থ ও ঝুঁকির ওপর।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ল্যাভরভ বলেন, সমাধানের জন্য সংঘাতের মূল কারণ দূর করা জরুরি। তিনি উল্লেখ করেন, গত ১৫ আগস্ট আলাস্কার অ্যানকারেজে অনুষ্ঠিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক দেখিয়েছে— ওয়াশিংটনও পারস্পরিক জাতীয় স্বার্থকে সম্মান জানিয়ে সমস্যার সমাধান চায়।

ল্যাভরভ জানান, আর্কটিক অঞ্চল, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি), মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সহযোগিতা করতে আগ্রহী রাশিয়া।

নিউজটি শেয়ার করুন

পশ্চিমাদের থেকে প্রতিশোধ নয়, সহযোগিতা চায় রাশিয়া: ল্যাভরভ

আপডেট সময় ০১:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নয় বরং শর্তসাপেক্ষ সহযোগিতায় আগ্রহী মস্কো। তিনি জানান, রাশিয়া সংলাপ ও সমমর্যাদার ভিত্তিতে সহযোগিতা করতে প্রস্তুত।

সোমবার (৮ সেপ্টেম্বর) মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে ল্যাভরভ বলেন, রাশিয়ার কারও বিরুদ্ধে ক্ষোভ বা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই। তার ভাষায়, “রাগ কিংবা প্রতিশোধের আকাঙ্ক্ষা— এ দুটোই খারাপ।”

আরও পড়ুন  তিন দেশের যুদ্ধবিরতির আলোচনা: রাশিয়া, ইউক্রেন, এবং যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ