ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ভেতরে হামলায় ইউক্রেনকে ‘না’ বলল পেন্টাগন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / 166

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে নিষেধাজ্ঞা দিয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী যদি রাশিয়ার অভ্যন্তরে হামলা করতে চায়, তবে মার্কিন অস্ত্র ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন  তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে রাশিয়ার 'উসকানিমূলক' মন্তব্যের কড়া নিন্দা জানালো যুক্তরাষ্ট্র

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বছর প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে ইউক্রেনকে দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছিল, তবে শর্ত ছিল মার্কিন সামরিক কমান্ডের অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলার জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চাওয়া হলেও তা কখনোই অনুমোদন পাইনি।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলার অনুমতি না দেওয়ার পেছনে দুটি কারণ রয়েছে: প্রথমত, ট্রাম্প সংঘাতের মাত্রা কমানোর পক্ষপাতী এবং দ্বিতীয়ত, যুদ্ধের অবসানের প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে, যার ফলে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়ে আন্তর্জাতিক ইস্যু হিসেবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার ভেতরে হামলায় ইউক্রেনকে ‘না’ বলল পেন্টাগন

আপডেট সময় ১০:২৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে নিষেধাজ্ঞা দিয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী যদি রাশিয়ার অভ্যন্তরে হামলা করতে চায়, তবে মার্কিন অস্ত্র ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন  ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব