ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ কোস্টগার্ডকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান

কাশ্মীর সীমান্তে পাকিস্তান সেনার গুলিতে ২ ভারতীয় সেনা নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 168

ছবি সংগৃহীত

ভারত-পাকিস্তানের দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত ২ জওয়ান নিহত হয়েছে।

মঙ্গলবার ( ১২ আগস্ট) রাতের এ ঘটনায় ভারত দাবি করেছে, পাকিস্তান থেকে তথাকথিত অস্ত্রধারীদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন  কাশ্মীরের কাঠুয়ায় তিন যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গভীর ষড়যন্ত্রের সন্দেহ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে পাকিস্তান-ভারত সীমান্ত নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর সন্ত্রাসীদের বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা এবং পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (বিএটি) হামলার পরিকল্পনা ভন্ডুল করে দিয়েছে ভারতীয় সেনারা।

ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, হামলাটি হয়েছিল ১৬ শিখ এলআই (৯ বিহার অ্যাডভান্স পার্টি) বাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকার অন্তর্গত এবং উরি থানার আওতাধীন টিক্কা পোস্টের কাছে।

তার দাবি, পাকিস্তানিরা অন্ধকারে একটি ভারতীয় পোস্টে বিএটি হামলার চেষ্টা করে। ভারতীয়রাও পাল্টা জবাব দেয়।

দুই দেশের মধ্যে গোলাগুলির সময় গুরুতর আহত হন হাবিলদার অঙ্কিত ও সিপাহী বানোথ অনিল কুমার। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগে, ১১ আগস্টও বারামুল্লায় দায়িত্ব পালনকালে এক ভারতীয় সেনা প্রাণ হারান।

ঘটনাটি ঘটল এমন এক সময় যখন সীমান্তে ভারতীয় বাহিনী ‘অপারেশন আখাল’ নামে এক অভিযান চালাচ্ছে।

১ আগস্ট দক্ষিণ কাশ্মীরের আখাল এলাকার জঙ্গলে সন্ত্রাসীদের উপস্থিতির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করে।

অভিযানের নবম দিনে ল্যান্স নায়েক প্রীতপাল সিং এবং সিপাহী হরমিন্দর সিং মারা যান। ওই সময় নিরাপত্তা বাহিনী পাঁচজনকে হত্যা করে। অপারেশন আখাল শুরু হয় তথাকথিত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়্যবার বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

কাশ্মীর সীমান্তে পাকিস্তান সেনার গুলিতে ২ ভারতীয় সেনা নিহত

আপডেট সময় ০৩:৫৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

ভারত-পাকিস্তানের দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত ২ জওয়ান নিহত হয়েছে।

মঙ্গলবার ( ১২ আগস্ট) রাতের এ ঘটনায় ভারত দাবি করেছে, পাকিস্তান থেকে তথাকথিত অস্ত্রধারীদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন  কাশ্মীরীদের সিদ্ধান্তে সম্পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান: রাষ্ট্রদূত